advertisement

কাতার থেকে দেশে ফিরলেন ৭০০ ভারতীয়! আরও বাড়তে পারে উড়ান, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মাঝেই স্বস্তি

Last Updated:

ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধের প্রভাবে গোটা পশ্চিম এশিয়া জুড়েই সঙ্কটপূর্ণ পরিস্থিতি৷ তার মাঝেই কাতার থেকে দেশে ফিরলেন প্রায় ৭০০ জন ভারতীয় নাগরিক৷

News18
News18
দোহা: যুদ্ধের জেরে সঙ্কটপূর্ণ পরিস্থিতি পশ্চিম এশিয়ায়৷ তার মাঝেই কাতার থেকে দেশে ফিরলেন প্রায় ৭০০ জন ভারতীয় নাগরিক৷ দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানান হয়েছে যে, ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৭০০ জন ভারতীয় নাগরিক কাতার থেকে ভারতে ফিরে গিয়েছেন।
কাতার এয়ারওয়েজের দুটি ফ্লাইটে করে দিল্লি ও মুম্বই-সহ বিভিন্ন গন্তব্যে পৌঁছেছেন প্রায় ৭০০ নাগরিক৷ পাশাপাশি দূতাবাসের পক্ষ থেকে আরও জানান হয়েছে যে, আগামী কয়েকদিনে ভারতে ফিরতে ইচ্ছুকদের সাহায্যের জন্য কাতার এয়ারওয়েজ প্রতিদিন এক থেকে দুটি ফ্লাইট চালানোর সম্ভাবনা রয়েছে। এছাড়াও, যাদের বৈধ সৌদি ভিসা রয়েছে তারা স্থলপথে সালওয়া সীমান্ত দিয়ে সৌদি আরবে প্রবেশ করে সেখান থেকেও দেশে ফিরতে পারেন বলে জানিয়েছে দূতাবাস৷
advertisement
advertisement
advertisement
দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানান হয়েছে, যেসব ভারতীয় নাগরিক ভিজিট ভিসায় কাতারে ছিলেন এবং সৌদি আরব হয়ে দেশে ফিরতে চান, তাদের জন্য দূতাবাস ৯৬ ঘণ্টার অস্থায়ী ট্রানজিট ভিসা পেতে সহায়তা করছে। এ বিষয়ে দূতাবাসের সোশ্যাল মিডিয়া চ্যানেলে দেওয়া লিঙ্কের মাধ্যমে নিবন্ধন করা যাবে।
advertisement
এছাড়া দূতাবাস জানিয়েছে, জরুরি প্রয়োজনে বিশেষ করে তৎকাল ভিত্তিতে পাসপোর্ট নবীকরণ সংক্রান্ত কাজে সহায়তার জন্য ১৩ ও ১৪ মার্চ (শুক্র ও শনিবার) দূতাবাস খোলা থাকবে।
একই সঙ্গে কাতারে বসবাসরত ভারতীয়দের কাতার কর্তৃপক্ষের জারি করা নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। সেখানে জানানো হয়েছে, দেশের বাজার স্থিতিশীল রয়েছে এবং খুচরা দোকানে সব প্রয়োজনীয় পণ্য পাওয়া যাচ্ছে। তাই গুজবে কান না দিয়ে অপ্রয়োজনীয় মজুত না করে শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী জিনিসপত্র কেনার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
কাতার থেকে দেশে ফিরলেন ৭০০ ভারতীয়! আরও বাড়তে পারে উড়ান, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মাঝেই স্বস্তি
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement