advertisement

নাচতে হয় ভরা বাজারে, নাচনি ‘দুর্গা’র রোজের লড়াই অসুরদের সঙ্গে

Last Updated:

নাচনি হয়ে জীবনটা একরকম কাটছিল। কিন্তু, সবসময়েই মন প্রশ্ন করত, এ কেমন জীবন? সকলেই তো নাচনিদের বাঁকা চোখে দেখেন!

#পুরুলিয়া: এ এক অন‍্য দুর্গার গল্প। তাঁকে প্রতিদিন লড়াই করতে হয়। প্রতিদিনই জিততে হয়। এ লড়াই অসুরের সঙ্গে নয়। এটা বেঁচে থাকার এবং মর্যাদার লড়াই।
‘‘ডাকো ডাকো ভাই মনের সুখে জয়ো মা বলে সকলে জীবন যন্ত্রণা সুরে সুরে পা মেলায় ৷’’ কিন্তু, এ জীবনে মরেও শান্তি ছিল না। এ হল নাচনিদের জীবন। সেই নাচনি, যাঁদের জীবন জুড়ে ছিল শুধুই লাঞ্ছনা আর গঞ্জনা। আর মৃত্যু হলে যাঁদের পায়ে দড়ি বেঁধে ফেলে দেওয়াই ছিল রেওয়াজ। আগে জমিদারদের বাঁধা নাচনি থাকত। যতদিন বয়স থাবা বসাতে পারত না, ততদিন থাকত নাচনিদের কদর। তারপর ভিক্ষে করে খেতে হত ৷ জীবন আর চলত না। এ ভাবে কত নাচনির মৃত‍্যু দেখেছে পুরুলিয়া। কিন্তু, তিনি রুখে দাঁড়িয়েছিলেন। তিনি পোস্তবালা। ছোটবেলা থেকেই লড়াইয়ের শুরু। মা ছিলেন জমিদারবাড়ির নাচনি। মেয়েকে বিক্রি করে দেন। তারপর থেকেই পোস্তবালার জীবন জুড়ে অন্ধকার।
advertisement
ছোট থেকে লাঞ্ছনা, গঞ্জনা সহ‍্য করেছি। ভিক্ষে করেছি। লোকের বাড়িতে কাজ করেছি। খাবার জোটেনি, কাপড় জোটেনি। পোস্তবালা কিন্তু হাল ছাড়েননি। ঘুরে দাঁড়িয়েছিলেন। পেটের জন‍্য বেছে নিয়েছিলেন নাচ-গান। হয়ে উঠেছিলেন নাচনি।
advertisement
নাচনি হয়ে জীবনটা একরকম কাটছিল। কিন্তু, সবসময়েই মন প্রশ্ন করত, এ কেমন জীবন? সকলেই তো নাচনিদের বাঁকা চোখে দেখেন! রুখে দাঁড়িয়েছিলেন পোস্তবালা। শুরু করেন আন্দোলন। নাচনিদের শিল্পীর স্বীকৃতি দেওয়ার দাবিতে লড়াই। লড়াই করে সরকারি স্বীকৃতি আদায় করেছি। লড়াই করে ভাতা আদায় করেছি। ভোটের বিজ্ঞাপনের মুখ। লালন পুরস্কার পেয়েছি ৷ লড়াইটা ছিল অত‍্যন্ত কঠিন। কিন্তু, পোস্তবালা লড়েছেন। জিতেছেন। নাচনি থেকে হয়ে উঠেছেন নাচনি শিল্পী।
advertisement
মা দুর্গা যেমন অসুর বধ করে শান্তি ফিরিয়েছে, তেমনই আমি লড়াই করে নাচনিদের সম্মান ফিরিয়েছি। এখন আর কেউ ঘেন্নার চোখে দেখেন না ৷ এ এক নাচনির কাহিনি। এ এক অন‍্য দুর্গার কাহিনি। যে দুর্গা জানলা দিয়ে নীল আকাশ দেখেন। তারপর নিজে নিজে সেজে, নেমে পড়েন লড়াইয়ের মঞ্চে। অস্ত্র তাঁর নাচ আর গান। লড়াই অসুরের সঙ্গে নয়। এ লড়াই, বেঁচে থাকার, শিল্পীর মর্যাদা আদায়ের লড়াই। প্রতিদিন এই লড়াইয়ে জিততে হয় পোস্তবালাকে। প্রতিদিন দুর্গা হয়ে ওঠেন পুরুলিয়ার পোস্তবালা।
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
নাচতে হয় ভরা বাজারে, নাচনি ‘দুর্গা’র রোজের লড়াই অসুরদের সঙ্গে
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement