advertisement

Kuljit Pal Death: চলে গেলেন রেখার অত্যন্ত কাছের মানুষ, শোকের ছায়া বলিউডে

Last Updated:

Kuljit Pal Death: প্রয়াত হলেন রেখার কাছের মানুষ তথা চলচ্চিত্র প্রযোজক কুলজিৎ পাল৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর৷

মুম্বই: বিনোদন জগতে আবারও দুঃসংবাদ! একের পর এক খারাপ খবর মনটা ভারাক্রান্ত সকলের৷ বেশ কিছুদিন ধরে যেন মৃত্যুর মিছিল চলছে৷ বলি থেকে হলি, টেলিভিশন জগতের একের পর এক ব্যক্তিত্বরা একে একে ছেড়ে চলে যাচ্ছেন৷ প্রয়াত হলেন রেখার কাছের মানুষ তথা চলচ্চিত্র প্রযোজক কুলজিৎ পাল৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর৷
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন কুলজিৎ৷ দীর্ঘ অসুস্থতার পর হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর৷ সর্বভারতীয় সংবাদমাধ্যমকে প্রয়াত প্রযোজকের ম্যানেজার জানিয়েছেন, কুলজিৎ পাল হৃদরোগে আক্রান্ত হয়েই চলে গেছেন৷ বেশ অনেকদিন ধরেই তিনি অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী ছিলেন৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে৷
advertisement
advertisement
বলিউডের এই প্রযোজক কুলজিৎই প্রথম যিনি অভিনেত্রী রেখার মতো প্রতিভাকে চিহ্নিত করেছিলেন৷ তিনিই প্রথম রেখাকে হিন্দি ছবিতে ব্রেক দিয়েছিলেন৷ যদিও ছবিটি কিছু কারণে স্থগিত রাখা হয়েছিল৷ কুলজিৎ পাল পরমাত্মা, দো শিকারী, আর্থ, আজ, আশিয়ানার মতো ছবি প্রযোজনা করেছিলেন৷ পরিচালক মহেশ ভাটের ঘনিষ্ঠ ছিলেন কুলজিৎ৷ মহেশ ভাট কুলজিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন৷ ২৫ জুন, সান্তাক্রুজ শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে কুলজিতের৷ ২৯ জুন, সন্ধ্যাবেলায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kuljit Pal Death: চলে গেলেন রেখার অত্যন্ত কাছের মানুষ, শোকের ছায়া বলিউডে
Next Article
advertisement
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
  • ইরানের ধারাবাহিক হামলার কারণে মরদেহ ভারতে ফেরাতে বিলম্ব হয়েছে

  • নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে

  • কুয়েতে অবস্থিত ভারতীয় মিশন স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement