advertisement

Video: চাই ‘লোগো’, দেশের নানা প্রান্তে সূচ-সুতো পাঠালেন অনুষ্কা-বরুণ

Last Updated:

সুই-ধাগা ছবির টিম চেয়েছিলেন লোগো হবে একেবারে অন্যরকম ৷ তাই তো শুরু হয়েছিল কারিগরির খোঁজ ৷ ক্যামেরা ছুটল কাশ্মীর থেকে তামিলনাড়ু, অসম থেকে ওড়িশা ৷

#মুম্বই: একেই বলে হয়তো একই সুতোয় বেঁধে দেওয়া গোটা দেশকে ৷ যেখানে উঠে আসে কাশ্মীর থেকে কন্যাকুমারী, তামিলনাড়ু থেকে অসম, রাজস্থান ৷ আর এর মূলে রয়েছেন বরুণ ধাওয়ান ও অনুষ্কা শর্মাসহ ‘সুই ধাগা’ ছবির গোটা টিম ! উদ্দেশ্য, চাই সিনেমার লোগো ! এই লোগো পেতেই ছবির নাম, সুচ-সুতো পৌঁছে গেল দেশের বিভিন্ন কোণায় !
সুই-ধাগা ছবির টিম চেয়েছিলেন লোগো হবে একেবারে অন্যরকম ৷ তাই তো শুরু হয়েছিল কারিগরির খোঁজ ৷ ক্যামেরা ছুটল কাশ্মীর থেকে তামিলনাড়ু, অসম থেকে ওড়িশা ৷ পঞ্জাব থেকে রাজস্থান ৷ প্রত্যেক ঘরানার কারিগরি দিয়েই প্রায় একডজন লোগো এসে পড়ল সুই-ধাগা টিমের কাছে ৷ কোনওটায় কাশ্মীরী কাজ, তো কোনওটায় ওড়িশার কারুশিল্প ৷ কোনওটায় রাজস্থানের রঙিন সুতো, তো কোনওটায় তামিলনাড়ুর নক্সা ! সব সুই-ধাগাতেই ভারতের শৈল্পিক চেতনার ছোঁয়া ৷
advertisement
এরকম প্রোমোশন হয়তো আগে দেখেনি বলিউড ৷ যা কিনা লোগো লঞ্চের শুরু থেকেই ছড়িয়ে গেল গোটা দেশের অন্তরে ৷ আর এই কারণেই হয়তো ‘সুই-ধাগা’ ছবির ক্যাচলাইন ‘মেড ইন ইন্ডিয়া’ ৷
advertisement
ছবিটি মুক্তি পাবে ২৮ সেপ্টেম্বর ৷ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বরুণ ধাওয়ান ও অনুষ্কা শর্মা ৷ ছবির পরিচালক শরৎ কাটারিয়া ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Video: চাই ‘লোগো’, দেশের নানা প্রান্তে সূচ-সুতো পাঠালেন অনুষ্কা-বরুণ
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement