advertisement

Trending News: ‘মোয়ে মোয়ে’ রিলস তো দেখছেন, এই কথার 'অর্থ' কী জানেন? কোথা থেকে এল এই গান?

Last Updated:

Trending News: আকর্ষণীয় সুর আর মজাদার কথা। প্রথমে টিকটকে ভাইরাল হয়। তারপর ছড়িয়ে পড়ে প্রায় সব সোশ্যাল মিডিয়ায়।

কোথা থেকে এল এই গান?
কোথা থেকে এল এই গান?
ভাইরাল নিউজ: মাঠে ক্যাচ মিস। দর্শকের মাথায় হাত। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘মোয়ে মোয়ে’। কেউ হয়ত কাউকে বোকা বানাল। অবাকদৃষ্টিতে চেয়ে রয়েছে সে। ব্যাকগ্রাউন্ডে ‘মোয়ে মোয়ে’। এমনই ভিডিও, মিমে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। কিন্তু ‘মোয়ে মোয়ে’ কথার অর্থ কী? কোথা থেকে এল এই গান?
‘মোয়ে মোয়ে’ ইন্টারনেটের লেটেস্ট ট্রেন্ড। এটা মূলত সার্বিয়ান গান। আকর্ষণীয় সুর আর মজাদার কথা। প্রথমে টিকটকে ভাইরাল হয়। তারপর ছড়িয়ে পড়ে প্রায় সমস্ত সোশ্যাল মিডিয়ায়। এই সুর থেকেই তৈরি হয়েছে অগণিত মিম, প্যারোডি এবং রিলস। নেটিজেনরা কার্যত মেতে রয়েছেন ‘মোয়ে মোয়ে’ ট্রেন্ডে।
কোথা থেকে এল ‘মোয়ে মোয়ে’: মূল সার্বিয়ান গানে কিন্তু ‘মোয়ে মোয়ে’ শব্দটা নেই। বরং সেখানে রয়েছে ‘ময় মোরে’। ভারতে সেটাকেই একটু অদল বদল করে ‘মোয়ে মোয়ে’ করে দিয়েছে নেটিজেনরা। যাইহোক সার্বিয়ান এই গানের নাম ‘ডেজনাম’। গানটি গেয়েছেন সার্বিয়ান গায়িকা তেয়া ডোরা। ইউটিউবে ৫ কোটিরও বেশি ভিউ হয়েছে এই গানের। রিলস তৈরি হয়েছে আরও বেশি।
advertisement
advertisement
গানের প্রত্যেক ছত্রে অপূর্ণ ইচ্ছার বেদনা প্রকাশ করেছেন গায়িকা। হতাশার মধ্যেও উন্নত ভবিষ্যতের আকাঙ্খা প্রকাশ পেয়েছে। রয়েছে দুঃস্বপ্নের সঙ্গে লড়াই করে এগিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রমের অঙ্গীকার। কিন্তু সেই মর্মার্থ ভারতে বদলে গিয়েছে ব্যাঙ্গে। শুরু হয়েছে নতুন ট্রেন্ড। তবে তাঁর গান যে এমন ভাইরাল হবে ভাবেননি গায়িকা তেয়া ডোরাও। তিনিও অবাক।
advertisement
‘মোয়ে মোয়ে’ কথার অর্থ কী: এখন প্রশ্ন হল ‘মোয়ে মোয়ে’ কথার অর্থ কী? বাংলায় এর মানে ‘খারাপ স্বপ্ন’ বা ‘দুঃস্বপ্ন’। মানুষের কষ্ট, সংগ্রাম এবং বারবার আসা দুঃস্বপ্নের কথাই তো এই গানে ফুটিয়ে তুলেছেন গায়িকা। ভারতে ট্রেন্ডিং হওয়া রিলসে সেই দুঃস্বপ্নই দেখানো হচ্ছে তবে মজার ভঙ্গীমায়।
উপরের দুটি উদাহরণই ধরা যাক। ক্রিকেটে একটা কথা আছে, ক্যাচ মিস মানে ম্যাচ মিস। সেই ক্যাচ ফস্কানোয় দর্শকের মাথায় হাত। ক্রিকেটারও বিপর্যস্ত। সেই ‘দুঃস্বপ্ন’ই প্রতিপক্ষ দলের কাছে মজা। তাই ‘মোয়ে মোয়ে’। আবার যাকে বোকা বানানো হল, সে অবাক হলেও যারা বোকা বানাল তাদের মজা। তারা ‘মোয়ে মোয়ে’ করছে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Trending News: ‘মোয়ে মোয়ে’ রিলস তো দেখছেন, এই কথার 'অর্থ' কী জানেন? কোথা থেকে এল এই গান?
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement