advertisement

'দেব তো ভাল বাংলা বলতে পারে না,তাহলে কেন আমায় ছবিতে নিলে?' পরিচালককে প্রশ্ন অভিনেতার!

Last Updated:
#কলকাতা: সুপারস্টার হওয়ার জন্য কী ধরণের ট্যালেন্টের প্রয়োজন? অভিনয় দক্ষতা তো বটেই সঙ্গে দর্শকদের মন জয় করার এক বিশেষ ক্যারিজমা থাকতে হবে সুপারস্টারের মধ্যে৷ না হলে কোনওভাবেই সেরা হওয়া যাবে না৷ বুঝিয়ে দিলেন সুপারস্টার দেব৷ কাজের ব্যাপারে তার অসম্ভব নিষ্টা৷ তবে তিনি এটাও মেনে চলেন যে মনোরঞ্জনই শেষ কথা৷ তাই তো নিজের ছবি সাঁঝবাতির ট্রেলার লঞ্চে এসে নিজেকে নিয়ে স্বঃপ্রতিভভাবে মজা করলেন স্টার দেব! এমন ক্ষমতা ক’জন অভিনেতার থাকে?
দেব-পাওলির পরবর্তী ছবি সাঁজবাতি৷ বার্ধক্যের অবসাদে ভুগতে থাকা মানুষদের সংখ্যা বেড়েই চলেছে৷ তাই নিয়ে বেড়েছে দুঃশ্চিন্তা৷ অনেক বয়স্ক মানুষই এখন একা৷ সেই একাকীত্ব কাটানোর উপায় কী? অনেক আলোচনা চলছে, হচ্ছে সেমিনার৷ পুলিশ-প্রশাসন পাশে দাঁড়িয়েছে বৃদ্ধ নাগরিকদের৷ এবার সেই ভাবনাকেই নিজের ছবিতে নিয়ে এলেন পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়৷ লিলি চক্রবর্তী-সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই ছবিতে থাকছেন দেব-পাওলি৷ সামনে এল তাদের নতুন ছবি সাঁঝবাতির ট্রেলার৷ এই অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন তিনি৷
advertisement
advertisement
সেখানেই, দেবের বাংলা উচ্চারণ নিয়ে যে ধরণের রঙ্গরসিকতা চলে, সেই প্রসঙ্গ তুলে তিনি লীনা গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসা করলেন যে কেন এমন সব শোনা সত্ত্বেও কেন তাকে ছবিতে নেওয়া হয়৷ লীনাদি জানান যে প্রথমে দেবকে ছবিতে নেওয়া নিয়ে কিছুটা দ্বিমত ছিলেন তিনি৷ কিন্তু ছবি তৈরির শেষে তিনি মনে করেন যে এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রিতে দেব অন্যতম অভিনেতা৷
advertisement
এই ছবিটি দেব-পাওলির প্রথম ছবি৷ দেবের প্রশংসা করেন পাওলিও৷ সাঁঝবাতি মুক্তি পেতে চলেছে বছর শেষে৷ একেবারে অন্য রকমভাবে দেখা যাবে দেবকে৷ তবে ট্রেলার লঞ্চে এসে এভাবে নিজের দোষত্রুটি নিয়ে খুল্লমখুল্লা মজা করে উপস্থিত দর্শকদের মন জয় করে নিলেন সুপারস্টার দেব!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'দেব তো ভাল বাংলা বলতে পারে না,তাহলে কেন আমায় ছবিতে নিলে?' পরিচালককে প্রশ্ন অভিনেতার!
Next Article
advertisement
Amit Shah on Abhishek Banerjee: 'এবার তৃণমূলকে ভোট দিলে বাংলায় ভাইপোর শাসন শুরু হবে!' শাহের নিশানায় অভিষেক
'এবার তৃণমূলকে ভোট দিলে বাংলায় ভাইপোর শাসন শুরু হবে!' শাহের নিশানায় অভিষেক
  • তৃণমূলকে ভোট দিলে এবার বাংলায় ভাইপোর শাসন৷

  • মথুরাপুরের সভা থেকে দাবি অমিত শাহের৷

  • মমতার পাশাপাশি অভিষেককেও নিশানা শাহের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement