SIR in West Bengal WBCS Officers Association: লক্ষ লক্ষ ভোটারের নাম 'বিচারাধীন', ERO/AERO–দের ঘাড়ে দোষ চাপাতেই কড়া জবাব WBCS অ্যাসোসিয়েশনের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
SIR in West Bengal WBCS Officers Association: ‘বিচারাধীন’ জটের দায় ইআরও-এইআরওর ঘাড়ে চাপানো নিয়ে কমিশনের বিরুদ্ধে সরব WBCS অফিসার্স অ্যাসোসিয়েশন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
'বিচারাধীন' অর্থাৎ Under Adjudication-এর অধীনে থাকা অভিযোগগুলির নিষ্পত্তি করতে ইতিমধ্যেই নয়া পন্থা নিল নির্বাচন কমিশন। যে জেলায় যত বেশি Under Adjudication-এর সংখ্যা বেশি, সেই জেলায় তত বেশি জুডিশিয়াল অফিসার পাঠানো হচ্ছে। উদাহরণ স্বরুপ মুর্শিদাবাদ জেলায় যেহেতু অভিযোগ নিষ্পত্তির সংখ্যা বেশি তাই মুর্শিদাবাদ জেলায় বেশি সংখ্যক জুডিশিয়াল অফিসার পাঠানো হবে।
advertisement
তেমনই ঝাড়গ্রাম জেলায় কম অভিযোগের নিষ্পত্তি করতে হবে বলে কম সংখক থাকবে জুডিশিয়াল অফিসার। সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে কমিশনের এই সিদ্ধান্ত। দোলের ছুটির পরই এই সিদ্ধান্ত কার্যকর হবে। দ্রুত অভিযোগের নিষ্পত্তির জন্যই সিদ্ধান্ত বলেই কমিশন সূত্রে খবর। (রিপোর্টার-- সোমরাজ বন্দ্যোপাধ্যায়)






