Bangla News: নকল পায়ের আড়ালে এ কী চালাচ্ছেন ব্যক্তি! কোটি কোটি টাকার কারবার! বিরাট সাফল্য পেল পুলিশ
- Reported by:Suman Saha
- Published by:Suman Biswas
Last Updated:
Bangla News: বারুইপুর থানার পুলিশের বড় সাফল্য। কয়েক কোটি টাকার অবৈধ ড্রাগ বাজেয়াপ্ত করল পুলিশ।
বারুইপুর, সুমন সাহা: বারুইপুরের কৃষ্ণমোহন বাইপাস, গভীর রাতে হিরোইন পাচারের পর্দা ফাঁস, গ্রেফতার ২। এক বাইক দ্রুত গতিতে ছুটে চলেছে, চালাচ্ছে আমিনুল গাজী। পেছনে বসে মাসুদ আলী, যার ডান পা নেই। তার জায়গায় একটা নকল পা। বাইকটা দেখে সাধারণ কিছুই মনে হবে, পুলিশ গাড়িটি দাঁড় করাতেই অভিনয় শুরু মাসুদের। পুলিশের কাছে আগেই খবর ছিল এই বাইকে লুকিয়ে আছে মাদক।
বারুইপুর থানার বিশেষ টিম আর SOG অত্যন্ত স্পেশাল অপারেশন গ্রুপ টিম মিলে অপেক্ষা করছিল। ঠিক বাইপাসের মোড়ে বাইকটির জন্য। থামুন! পুলিশের চিৎকারে আমিনুল প্রথমে পালাতে চায়। কিন্তু চারদিক ঘিরে ফেলে পুলিশ। তল্লাশি চালাতেই বেরিয়ে আসে ১ কেজি ৮০০ গ্রাম হিরোইন।
advertisement
advertisement
মাসুদ আলী, যার ডান পা একটা দুর্ঘটনায় বাদ গেছে, নকল পা ব্যবহার করত। কিন্তু এই নকল পা-ই তার অপরাধের ঢাল ছিল। কেউ সন্দেহ করত না, পঙ্গু মানুষটা মাদক পাচার করছে। পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায়, মাসুদ আর আমিনুল শুধু ডেলিভারি ম্যান। এদের পেছনে আরও বড় চক্র আছে। মাসুদ তার পঙ্গুত্বকে কাজে লাগিয়ে সবার সন্দেহ এড়িয়ে এই ব্যবসা চালাচ্ছিল।
advertisement
পুলিশ এখন তদন্ত করছে এই হিরোইন কোথা থেকে আসত, আর কারা এর মাথা। কিন্তু মাসুদ আর আমিনুলের গ্রেপ্তারি শুধু একটা পর্দা সরিয়েছে। এর পেছনে যে অন্ধকার জগত আছে, তা এখনও অজানা পুলিশের। ধৃত দুজনকে আলিপুর আদালতে পেশ করা হয়।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 25, 2026 2:07 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
Bangla News: নকল পায়ের আড়ালে এ কী চালাচ্ছেন ব্যক্তি! কোটি কোটি টাকার কারবার! বিরাট সাফল্য পেল পুলিশ











