advertisement

‘রাসমণি’র মহেন এ বার ‘মহাপীঠ তারাপীঠ’-এ, শ্রী কৃষ্ণ হয়ে আসছেন সায়ক

Last Updated:

এ বার তিনি আসতে চলেছেন ‘মহাপীঠ তারাপীঠ’-এ । তাও আবার ভগবান শ্রী কৃষ্ণের চরিত্রে ।

#কলকাতা: ‘রানি রাসমণি’তে মহিনের চরিত্রে দারুণ নজর কেড়েছিলেন তিনি । কিন্তু সিরিয়ালের গল্প অনুযায়ী মহেন মারা গিয়েছে । ফলে যেই চরিত্রের যাত্রাপথ শেষ । এরপরেই তাঁকে দেখা গিয়েছিল ‘কাদম্বিনী’ ধারাবাহিকে মন্মথ’র চরিত্রে । কিন্তু সেই সিরিয়ালও বন্ধ হয়ে গেল সাত তাড়াতাড়ি ।
তবে বসে থাকার পাত্র নন অভিনেতা সায়ক চক্রবর্তী । এ বার তিনি আসতে চলেছেন ‘মহাপীঠ তারাপীঠ’-এ । তাও আবার ভগবান শ্রী কৃষ্ণের চরিত্রে । এই চরিত্র পেয়ে দারুণ খুশি সায়ক । নিউজ 18 বাংলা’কে জানালেন তাঁর অনুভূতি ।
সায়ক বললেন, ‘‘ টানা তিন বছর ধরে আমি কৃষ্ণের চরিত্রে অভিনয় করেছি । আমার ভীষণ পছন্দের আর ভাললাগার চরিত্র এটা ।’’ কালার্স বাংলার ‘মহাপ্রভু শ্রী চৈতন্য’ ধারাবাহিকে তিনি হয়ে উঠেছিলেন জনপ্রিয় কৃষ্ণের মুখ । তাই এখন আবারও পুরনো সেই চরিত্রে ফিরে যেতে পেরে তিনি প্রচণ্ড খুশি ।
advertisement
advertisement
  ‘মহাপ্রভু শ্রী চৈতন্য’ ধারাবাহিকে কৃষ্ণ চরিত্রে।
‘মহাপ্রভু শ্রী চৈতন্য’ ধারাবাহিকে কৃষ্ণ চরিত্রে।
সায়ক জানালেন, এটি একটি ক্যামিও চরিত্র । রবিবার থেকে মানুষ তাঁকে ফের কৃষ্ণরূপে দেখতে পাবেন । পাশাপাশি অভিনেতা এও জানালেন, পুরাণের কোনও চরিত্রে অভিনয় করতে তাঁর খুবই ভাল লাগে । অনেকেই করতে চান না, ভাষাগত সমস্যার জন্য । কিন্তু তিনি নিজে দারুণ সাবলীল ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘রাসমণি’র মহেন এ বার ‘মহাপীঠ তারাপীঠ’-এ, শ্রী কৃষ্ণ হয়ে আসছেন সায়ক
Next Article
advertisement
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী? মামলা দায়ের হাইকোর্টে
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী?
  • কলকাতা হাইকোর্টে স্বামীর ভূমিকা নিয়ে অসন্তোষ, স্ত্রী প্রায় সাড়ে চার বছর ধরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন.

  • বিচারপতি কৃষ্ণ রাও মহিলাকে সরকারি হাসপাতালে স্থানান্তর ও শারীরিক মূল্যায়নের নির্দেশ দিয়েছেন.

  • চিকিৎসা রিপোর্ট দুই সপ্তাহের মধ্যে জমা দিতে হবে, মামলার পরবর্তী শুনানি ৩০ মার্চ.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement