advertisement

প্রসেনজিতের মুখোমুখি সুদীপার ছেলে, তারপর ...

Last Updated:
#কলকাতা: ধীরে ধীরে বড় হয়ে উঠছে ৷ তবে এখনই খুব অ্যাটিটিউড ৷ এমনকী হাবভাবটা এমন যেন, কত্ত বড়! কিছুদিন আগেই চট্টোপাধ্যায় পরিবারে এসেছে নতুন সদস্য ৷ ছোট্ট আদিদেবকে নিয়ে মাতোয়ারা গোটা পরিবার ৷ ফোনের ওপার থেকে মাদারহুডের কাহিনি শোনালেন সুদীপা চট্টোপাধ্যায় ৷
বিখ্যাত হোস্ট তথা প্রযোজক সুদীপার ট্যুইটার জুড়ে এখন মাতৃত্বের ছোঁয়া ৷ কখনও ছোট্ট আদিদেবের সঙ্গে মা সুদীপার কাল্পনিক কথোপকথন ৷ আবার সুদীপার বড় ছেলে ভানু আদিদেবেকে নিয়ে কী ভাবছে সে নিয়ে মজার লেখা উঠে এসেছে তাঁর ট্যুইটারের পাতায় ৷ এরই সঙ্গে চোখ রাখলে দেখা যাবে ছোট্ট আদিদেবের সঙ্গে তার মা ৷ কিন্তু সেই সব ছবিতে মাকেই দেখা যাচ্ছে বেশি ৷ তবে ছেলে প্রায় নেই বললেই চলে ৷ সেটা হয়তো সচেতন সিদ্ধান্ত ৷ তবে একটি ছবিতে আদিদেব স্পষ্ট ৷ যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কোলে রয়েছে সেই পুঁচকে ৷ দু’পাশে মা-বাবা ৷
advertisement
advertisement
এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে সুদীপা বলেন,‘‘ওই ছবিটা হল অগ্নিদেবের জন্মদিনে তোলা ৷ সেদিন একটা পার্টির আয়োজন করা হয়েছিল ৷ সেখানে এসে আদিদেবকে কোলে নিয়ে আশীর্বাদ করেছিলেন বুম্বা দা ৷ দু’জনে মিলে খানিকক্ষণ কী গল্প করেছিল তা ওঁরাই জানে! আর ওটাই ছিল আদি মানে মোগলি’র প্রথম অত্ত বড় গোঁফওয়ালা কাউকে দেখা ৷ এর আগে গোঁফওয়ালা লোক আগে দেখেনি ও ৷ দেখি বুম্বা দা’র দিকে হাঁ করে তাকিয়েই রয়েছে ৷’’
advertisement
bca974b2-d3ac-4fa1-816a-5031dc5636ce
আদির সঙ্গে সুদীপা ৷
আদির নাম ‘মোগলি’ কেন? জানতে চাওয়াতে মিষ্টি হাসলেন সুদীপা ৷ ঠিক ওই রান্নার শোয়ে তেল-ঝাল-নুন-কাতলা মাছের রেসিপি বলতে বলতে আলতো হাসতেন তিনি, ঠিক তেমনটাই ৷ হেসে বললেন,‘‘আমাদের বাড়িটা তো চিড়িয়াখানা ৷ আমরা তো বলি ও ‘জু’তে থাকে ৷ আমার বড় ছেলে ভানু (পোষ্য) তো আয়তনে বিরাট ৷ মোগলি বুঝে উঠতে পারে না ও কী? কুকুর না কী ও বুঝেই উঠতে পারে না ৷ আমি একটা মজার গল্প বলি ওকে ৷ ডায়নোসরেরা চলে যাওয়ার সময় একটা ডিম ফেলে গিয়েছিল ৷ সেই ডিম ফুটেই ভানু হয়েছে ৷ আরেকজন আছেন আমাদের বাড়িত ‘বাটুল’৷ ওতো চেহারায় অনেকটা ছোট ৷ তাই খুব পছন্দ ওকে ৷ মাঝে মধ্যে দাঁড়িতে হাতও বোলায় ওর ৷ আর সারাদিন এদের সঙ্গে থাকে বলেই আদির নাম মোগলি (হাসি) ৷
advertisement
44c3c984-5f2c-44dc-b643-9ab05d81b43f
বাবা-মায়ের সঙ্গে আদিদেব চট্টোপাধ্যায় ৷
মা সুদীপা কীভাবে দেখছেন আদিকে? আর বোলো না! সেকী হাবভাব ৷ প্রচণ্ড মুডি ও ৷ এরই সঙ্গে আচরণটা এমন যেন কত্ত বড়! সব মিলিয়ে ভারি মজাতেই রয়েছে মোগলি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রসেনজিতের মুখোমুখি সুদীপার ছেলে, তারপর ...
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement