advertisement

Bangla Serial TRP: ফের প্রথম 'মিঠাই'! টিআরপি তালিকায় পিছিয়ে গেল 'খড়কুটো', এগিয়ে এল 'যমুনা ঢাকি'

Last Updated:

টিআরপি (TRP) তালিকায় ২৬ তম সপ্তাহেও শীর্ষে থাকল 'মিঠাই'। চলতি সপ্তাহে 'মিঠাই'-এর রেটিং পয়েন্ট ১০.৩।

#কলকাতা: জি বাংলার ধারাবাহিক 'মিঠাই-কে (Mithai) এই সপ্তাহেও টেক্কা দিতে পারল না অন্য কোনও ধারাবাহিক। টিআরপি (TRP) তালিকায় ২৬ তম সপ্তাহেও শীর্ষে থাকল 'মিঠাই'। চলতি সপ্তাহে 'মিঠাই'-এর রেটিং পয়েন্ট ১০.৩। গত সপ্তাহের মতোই এবারও মিঠাই এর পরেই রয়েছে জি বাংলারই আর একটি ধারাবাহিক- 'অপরাজিতা অপু'। এর রেটিং পয়েন্ট ৯.০।
এই সপ্তাহে প্রথম টিআরপি তালিকার প্রথম ৩-এ এগিয়ে রইল জি বাংলা। তৃতীয় স্থানেও রয়েছে জি বাংলার ধারাবাহিক 'যমুনা ঢাকি'। গত সপ্তাহে 'যমুনা ঢাকি' ছিল ষষ্ঠ নম্বরে। এই সপ্তাহে ৭.৬ রেটিং পয়েন্ট নিয়ে ধারাবাহিক‌টি চলে এল তৃতীয় নম্বরে। চতুর্থ নম্বরেও রয়েছে জিবাংলার ধারাবাহিক 'কৃষ্ণকলি'। গত সপ্তাহে ৫ নম্বরে ছিল এই ধারাবাহিক। এই সপ্তাহে ৭.৪ রেটিং নিয়ে চতুর্থ নম্বরে উঠে এল।
advertisement
এই সপ্তাহে অনেকটা পিছিয়ে রয়েছে গুনগুণ ও সৌজন্যের গল্প- 'খড়কুটো'। স্টার জলসার এই ধারাবাহিক গত সপ্তাহে ছিল ৩ নম্বরে। এই সপ্তাহে তার রেটিং পয়েন্ট ৭.২। ৬ নম্বরে রয়েছে জি বাংলার 'করুণাময়ী রাণী রাসমণি'। এই সপ্তাহে ছিল মহাপর্ব। মহাপর্বে দেখানো হয়েছে রাণী রাসমণির মৃত্যু। ধারাবাহিক থেকে বিদায় নিয়েছে দিতিপ্রিয়া রায়। এই সপ্তাহে এর রেটিং ৬.৯।
advertisement
advertisement
৭ নম্বরে রয়েছে স্টার জলসার দুটি ধারাবাহিক- 'শ্রীময়ী' ও 'মহাপীঠ তারাপীঠ'। দুটিরই রেটিং পয়েন্ট ৬.৭। গত সপ্তাহে 'মহাপীঠ তারাপীঠ' ছিল ৪ নম্বরে। এর পরেই ৬.৪ রেটিং নিয়ে রয়েছে 'গঙ্গারাম'। নবম স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক 'বরণ', যার রেটিং পয়েন্ট ৫.৯। দশম স্থানে ৫.৭ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছে জি বাংলার 'জীবন সাথী'। জি বাংলার রিয়্যালিটি শো দিদি নম্বর ওয়ান ও ডান্স বাংলা ডান্সের রেটিং পয়েন্টও এই সপ্তাহে বেড়েছে।
advertisement
১) মিঠাই- ১০.৩
২) অপরাজিতা অপু- ৯.০
৩) যমুনা ঢাকি- ৭.৬
৪) কৃষ্ণকলি- ৭.৪
৫) খড়কুটো- ৭.২
৬) করুণাময়ী রাণী রাসমণি- ৬.৯
৭) শ্রীময়ী এবং মহাপীঠ তারাপীঠ- ৬.৭
৮) গঙ্গারাম- ৬.৪
৯) বরণ- ৫.৯
১০) জীবন সাথী- ৫.৭
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bangla Serial TRP: ফের প্রথম 'মিঠাই'! টিআরপি তালিকায় পিছিয়ে গেল 'খড়কুটো', এগিয়ে এল 'যমুনা ঢাকি'
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement