advertisement

শাশুড়ি-জামাইয়ের নির্মল ভালবাসা, লকডাউনে শাশুড়িকে গান শুনিয়ে, আদর করে দিলেন যিশু সেনগুপ্ত

Last Updated:
#কলকাতা: চারিদিকে ভয়, আতঙ্ক, মৃত্যুর পদধ্বনি । দেশ জুড়েই চলছে লকডাউন । ঘরে বন্দী মানুষ । গুমোট চার দেওয়ালের মধ্যে কখনও কখনও হাঁপিয়ে উঠছে জীবন । তবু তার মধ্যেও নতুন আঙ্গিকে জীবনকে ভালবাসতে শুরু করেছেন মানুষ । অন্ধকারের মধ্যেও হাতড়ে বেড়াচ্ছেন আলোর দিশা ।
লকডাউনে ঘরবন্দি তারকারাও । বন্ধ ইন্ডাস্ট্রি । বাতিল হয়েছে সমস্ত শ্যুটিং । ফলে আপাতত ঘরে আটকে রয়েছেন সেলেবরাও । পরিবারের মানুষদের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন তাঁরা । অন্য সময় প্রবল ব্যস্ততার মধ্যে যা করা হয়ে ওঠে না, সেই সমস্ত কাজ করছেন তারকারা ।
advertisement
advertisement
যেমন দেখা গেল যিশু সেনগুপ্তকে । লকডাউনে তিনিও সময় কাটাচ্ছেন পরিবারের মানুষদের সঙ্গে । এক সময়ের বিখ্যাত অভিনেত্রী যিশুর স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের মা অঞ্জনা ভৌমিককে গান শোনালেন অভিনেতা । এক পড়ন্ত বিকেলে শাশুড়িকে আদর করে গান শুনিয়ে দিলেন যিশু । ব্যাকগ্রাউন্ডে বেজে উঠল অনির্বানের গলায় ‘কিছু চাইনি আমি, আজীবন ভালবাসা ছাড়া’ । সেই অনাবিল সুন্দর দৃশ্য ফ্রেমবন্দী করলেন নীলাঞ্জনা । শেয়ারও করলেন সোশ্যাল মিডিয়ায় ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শাশুড়ি-জামাইয়ের নির্মল ভালবাসা, লকডাউনে শাশুড়িকে গান শুনিয়ে, আদর করে দিলেন যিশু সেনগুপ্ত
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement