advertisement

Bengali Serial TRP: এ সপ্তাহেও বাংলা ধারাবাহিকের শীর্ষে 'মিঠাই'! পিছিয়ে গেল 'শ্রীময়ী', 'কৃষ্ণকলি' থেকে 'যমুনা ঢাকি' কে কততে

Last Updated:

টেলিভিশনে 'মিঠাই'-এর রেকর্ড ভাঙতেই পারছে না অন্য কোনও ধারাবাহিক। অন্য সমস্ত ধারাবাহিককে পিছনে ফেলে ২৭ তম সপ্তাহেও শীর্ষে থাকল 'মিঠাই'।

#কলকাতা: টেলিভিশনে 'মিঠাই'-এর রেকর্ড ভাঙতেই পারছে না অন্য কোনও ধারাবাহিক। অন্য সমস্ত ধারাবাহিককে পিছনে ফেলে ২৭ তম সপ্তাহেও শীর্ষে থাকল 'মিঠাই'। এই সপ্তাহে 'মিঠাই' এর রেটিং পয়েন্ট ১০.৮। গত সপ্তাহে এর রেটিং পয়েন্ট ছিল ১০.৩। এর পরেই রয়েছে জিবাংলারই আরও একটি ধারাবাহিক 'অপরাজিতা অপু'। গত ২ সপ্তাহে দ্বিতীয় স্থানে এই ধারাবাহিকটিই থাকছে। 'অপরাজিতা অপু'-র রেটিং পয়েন্ট ৯.০। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার ধারাবাহিক 'যমুনা ঢাকি'। এর রেটিং পয়েন্ট ৭.৮। গত সপ্তাহেও প্রথম তিনে ছিল জি বাংলার এই তিনটি ধারাবাহিক।
টিআরপির দৌড়ে স্টার জলসা অনেকটাই পিছনে ফেলে দিয়েছে জি বাংলা। চতুর্থ স্থানে রয়েছে 'কৃষ্ণকলি'। শ্যামা ও নিখিলের ধারাবাহিকের রেটিং পয়েন্ট ৭.৫। এর পরেই রয়েছে স্টার জলসার ধারাবাহিক খড়কুটো। এই ধারাবাহিকের রেটিং পয়েন্ট ৭.৪। গত সপ্তাহেও পঞ্চম স্থানে ছিল গুনগুন ও সৌজন্যের গল্প। তার পরেই ষষ্ঠ স্থানে রয়েছে 'করুণাময়ী রাণী রাসমণি'। এর রেটিং পয়েন্ট ৭.২। এর পরেই সপ্তম স্থানে রয়েছে 'মহাপীঠ তারাপীঠ'।
advertisement
রেটিং এর তালিকায় কিছুটা পিছিয়ে গিয়েছে 'শ্রীময়ী'। ৬.৯ রেটিং পয়েন্ট নিয়ে এই ধারাবাহিক রয়েছে অষ্টম স্থানে। একই রেটিং পয়েন্ট পেয়েছে 'গঙ্গারাম' (৬.৯)। এর পরেই নবম স্থানে রয়েছে 'জীবনসাথী' (৬.৫)। দশম স্থানে রয়েছে 'বরণ'। গত সপ্তাহে নবম স্থানে ছিল এই ধারাবাহিক। এই ধারাবাহিকের রে‌টিং পয়েন্ট ৬.৩। তবে ধারাবাহিকের পাশাপাশি রিয়্য়ালিটি শোয়ের মধ্যে এগিয়ে রয়েছে জি বাংলার 'দিদি নম্বর ওয়ান' (৯.৪)। জি বাংলার 'ডান্স বাংলা ডান্স'-এর রে‌‌টিং পয়েন্ট ৭.১। অন্যদিকে স্টার জলসার রিয়্যালি‌‌টি শো 'ডান্স ডান্স জুনিয়র' সিজন ২ এর রেটিং পয়েন্ট ৪.৮।
advertisement
advertisement
১) মিঠাই- ১০.৮
২) অপরাজিতা অপু- ৯.০
৩) যমুনা ঢাকি- ৭.৮
৪) কৃষ্ণকলি- ৭.৫
৫) খড়কুটো- ৭.৪
৬) করুণাময়ী রাণী রাসমণি- ৭.২
৭) মহাপীঠ তারাপীঠ- ৭.১
৮) শ্রীময়ী ও গঙ্গারাম- ৬.৯
৯) জীবনসাথী- ৬.৫
১০) বরণ- ৬.৩
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: এ সপ্তাহেও বাংলা ধারাবাহিকের শীর্ষে 'মিঠাই'! পিছিয়ে গেল 'শ্রীময়ী', 'কৃষ্ণকলি' থেকে 'যমুনা ঢাকি' কে কততে
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement