advertisement

পোষা কুকুরের সঙ্গে কথা বলে কাটছে অঙ্কুশের লকডাউন ! দেখুন মজার ভিডিও

Last Updated:

অঙ্কুশ তাঁর দুই পোষা কুকুরকে খুব ভালবাসেন। দিনের অনেকটা সময় কাটছে তাঁদের সঙ্গে।

#কলকাতা: দেশজুড়ে চলছে লকডাউন। করোনা মোকাবিলায় মানুষ গৃহবন্দি। টলিউডের সেলেবরাও ঘরবন্দি। এই অবস্থায় সময় কাটাতে তাঁরা কেউ গাইছেন গান। কেউ করছেন নাচ। অনেকেই চুটিয়ে সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। যেমন বাড়িতেই আছেন টলিউড অভিনেতা অঙ্কুশ।
অঙ্কুশ সোশ্যাল মিডিয়ায় সব সময় অ্যাক্টিভ থাকেন। বাড়িতে বসেই নানা রকম মজার ভিডিও বানিয়ে আপলোড করেন তিনি। মজা করতে ভালবাসেন এই অভিনেতা। তাঁর প্রত্যেকটা ভিডিওই খুব মজার। লকডাউনে ঐন্দ্রিলাও রয়েছেন তাঁর সঙ্গেই।
অঙ্কুশ তাঁর দুই পোষা কুকুরকে খুব ভালবাসেন। দিনের অনেকটা সময় কাটছে তাঁদের সঙ্গে। আজ নিজের পছন্দের কুকুরকে কোলে নিয়ে মজার মজার কথা বললেন কুকুরটির সঙ্গে। কুকুরটি এই অবস্থায় ঠিক কি ভাবতে পারে তা বলে বোঝালেন অভিনেতা। সব শেষে তিনি কুকুরটিকে চুমু খেতে যেতেই কুকুরটির ভাষায় অঙ্কুশ বলে ওঠেন, "ছাড় ছাড় চুমু খাবি না। সকাল থেকে ব্রাশ করিসনি।" এই মজার ভিডিওটি তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেন। যা দেখে আপাতত সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যানেদের মন ভাল হয়ে গেছে।
advertisement
advertisement
View this post on Instagram

Bablar aatmakatha..

A post shared by Ankush (@ankush.official) on

advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পোষা কুকুরের সঙ্গে কথা বলে কাটছে অঙ্কুশের লকডাউন ! দেখুন মজার ভিডিও
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement