advertisement

Bengali Serial News: দেখতে দেখতে ১০ মাস বয়স হয়ে গেল একরত্তি কন্যার! কিন্তু মন খারাপ কেন অঙ্কিতার

Last Updated:

মেয়ের থেকে প্রথমবারের জন্য মা ডাকও শুনেছেন তিনি। নিউজ ১৮ বাংলার সঙ্গে সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন অঙ্কিতা।

#কলকাতা: সময় কীভাবে বয়ে যায়, সেই টের কেউ পায় না। সেরকমই দেখতে দেখতে চোখের পলকে ১০ মাস বয়স পূর্ণ করে ফেলল অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পালের একরত্তি কন্যা। আর এরই মধ্যে একেবারে নতুন এক অভিজ্ঞতাও হয়ে গিয়েছে অঙ্কিতার। মেয়ের থেকে প্রথমবারের জন্য মা ডাকও শুনেছেন তিনি। নিউজ ১৮ বাংলার সঙ্গে সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন অঙ্কিতা।
অঙ্কিতার কথায়, "১০ মাস যে কীভাবে কেটে গেল তা বুঝতেই পারলাম না। কালই ১০ মাস হল। আর আমি ভাবছিলাম কী ভাবে হল। ওর আগের ছবিগুলি যেমন ১ মাস বা ২ মাস বয়সের ছবিগুলি দেখছিলাম। আর ভাবছিলাম সেই সময়ে আমার অনুভূতি কেমন ছিল।"
তবে আনন্দের সঙ্গে সঙ্গে মেয়ে বড় হচ্ছে বলে একটু মন খারাপও রয়েছে অঙ্কিতার। অভিনেত্রী বলছেন, "হালকা মন খারাপও রয়েছে। আমি চাই না ও খুব তাড়াতাড়ি বড় হয়ে যাক। শুনতে খুব অবাক লাগলেও, ওর শৈশবটা আমি খুব উপভোগ করছি। আমি ওর শৈশবের কিছু মিস করতে চাই না। তাই আমি কাজও শুরু করছি না। অন্তত ওর ১ বছর হওয়া অবধি আমি কাজ শুরু করব না। এই সময়টা শুধু আরুণ্যার জন্য।"
advertisement
advertisement
শিশু যখন বেড়ে ওঠে তাঁর সমস্ত কিছুই মা বাবার কাছেই স্পেশাল থাকে। তেমনই আরুণ্যার বেড়ে ওঠার প্রতিটি ক্ষণ অঙ্কিতার কাছে খুব বিশেষ। তবে এর মধ্যে সবচেয়ে স্পেশাল হলো, যেদিন প্রথন আরুণ্যা অঙ্কিতাকে মা বলে ডাকল। সেই মুহূর্তটা রেকর্ড করে ফেসবুকেও শেয়ার করেছেন অভিনেত্রী।
অঙ্কিতা বলছেন, "একদিন খেলা করতে করতে হঠাৎই 'মাম্মা মাম্মা' বলে ডাকছে। আমি সেদিন বাকরুদ্ধ হয়ে যাই। সেটা যে কী অসাধারাণ অনুভূতি ছিল যে কোনো মা-ই বলতে পারবেন, এটা যে কী ভালো একটা মুহূর্ত। ওই ভিডিওটা ভালো করে দেখলে বোঝা যাবে, ও সেদিন মা-বাবা দুটোই বলেছে। সেই দিনটা আমার ও সৌমিত্র দুজনের জন্যই সেরা।"
advertisement
ছোট্ট আরুণ্যা যেমন দুষ্টু হয়েছে, তেমনই নাকি মাকে চোখে হারায়। অঙ্কিতা জানাচ্ছেন, মাকে চোখের সামনে না দেখলেই ও চেঁচাতে শুরু করে দেয়। অঙ্কিতা বলছেন, "এখন ও ছোট তাই আমায় চোখে হারায়। আমার ব্যাপারটা বেশ মজাই লাগে। কিন্তু বড় হয়ে যাবে যখন, বাইরে পড়তে যাবে যখন তখন হয়তো ফোনই ধরবে না! আমিও আমার মার সঙ্গে এমন করেছি। বাচ্চারা করে। তবে আমি আগে থেকেই প্রস্তুত। তবে আমি এই মুহূর্তটা খুব উপভোগ করছি।"
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial News: দেখতে দেখতে ১০ মাস বয়স হয়ে গেল একরত্তি কন্যার! কিন্তু মন খারাপ কেন অঙ্কিতার
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement