Mouni Roy Hot Avatar: বিয়ের আফ্টার এফেক্টস! মৌনি রায়ের আগুন ঝরানো ছবিতে কাঁপছে সোশ্যাল মিডিয়া, শরীরী মোচড়ে তোলপাড়!
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Mouni Roy Viral Photos: মৌনি রায়ের একের পর এক শরীরী মোচড়ের ছবি যেন বারেবারে নজর কেড়েছে
#মুম্বই: গ্ল্যামারে পরিপূর্ণ মৌনি রায় (Mouni Roy Viral Photos) সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় তাঁর হট লুকের জন্য সর্বত্রই খবরের শিরোনামে থাকেন ৷ বিয়ের পর মৌনি রায়ের (Mouni Roy Hot Photos) গ্ল্যামার যে বেড়ে যাচ্ছে তা সোশ্যাল মিডিয়ায় চর্চা দেখেই বুঝতে পারা যায় ৷ একবার ফের তিনি চর্চায়, ভক্তদের জন্য লেটেস্ট ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মৌনি ৷
advertisement
নিজের অভিনয় প্রতিভার বলেই ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হয়েছেন বলিউডের নাগিন ৷ সমদ্রের ধারে সবুজ পোশাকে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন সেই ছবিই দেখতে পাওয়া গিয়েছে ৷ তুমুল হট লুকে ধরা দিয়েছেন মৌনি ৷ এখানেই শেষ নয় আরও একটি ছবি প্রকাশ্যে আসতেই ভক্তদের যেন হৃদস্পন্দন থেমে গিয়েছে ৷ অনেকেই মনে করছেন বিয়ের জল গায়ে পড়তেই মৌনি রায়ের ফাটাফাটি রূপ যেন ঠিকরে বেরিয়ে পড়ছে ৷
advertisement
advertisement
অন্য একটি ছবিতে বড় হ্যাট পড়ে হট অবতারে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়েছেন মৌনি রায় ৷ তিনি পোস্ট শেয়ার করে ক্যাপশন লিখেছেন 'Belle Of The Ball'. বিগত কিছুদিন ধরেই বিয়ের জন্য মৌনি রায় এসেছেন সবার লাইম লাইটেও ৷ ২৭ জানুয়ারি ২০২২, দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সূরজ নাম্বিয়ারকে (Long Time Boyfriend Suraj Nambiar) বিয়ে করেন মৌনি (Mouni Roy Viral Photos) ৷ তাঁদের বিয়ের ছবি বারেবারে কাঁপিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
আরও পড়ুন: Alia Bhatt : ফ্লোরাল ড্রেসে স্নিগ্ধ লুক আলিয়ার, চোখ ফেরাবে এমন সাহস কার!
বিগত বেশ লম্বা সময় ধরে মৌনি রায় পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত ছবির জন্য জোরদার চর্চায় আছেন ৷ মৌনির সঙ্গে সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট (Allia Bhatt) ও রণবীর কাপুর (Ranbir Kapoor), আছেন অমিতাভ বচ্চনও (Amitabh Bachchan) ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Mar 20, 2022 11:45 AM IST











