advertisement

Boycott China|নিজের চাইনিজ ফোন মাটিতে আঁছড়ে ফেলে চিনের বিরুদ্ধে প্রতিবাদ অভিনেতার

Last Updated:

নিজের চিনা ব্র্যান্ডের ফোন মাটিকে আঁছড়ে ভেঙে ফেললেন অভিনেতা৷ এইভাবেই তিনি করলেন প্রতিবাদ৷ ডাক দিলেন চিনা মাল বয়কটের জন্য৷

#ভিশখাপট্টনম: চিনা পণ্য বর্জন করা হোক৷ সীমান্তে ভারতীয় সেনার ওপর চিনের হামলা, ২০জন ভারতীয় সেনার মৃত্যুতে এই দাবি জোড়ালো হয়েছে৷ দিকে দিকে চিনা সামগ্রীর পোড়ানো হয়েছে, চিনের প্রেসিডেন্ট শি জিনপিনের কুশপুতুল দাহ করা হয়েছে৷ শুধু সীমান্তে চিনের ওপর চাপ বাড়ানো নয়৷ চিনের পণ্য না আমদানি করলে ব্যবসায়ীক দিক থেকে চিনকে চাপে ফেলার কথা বলা হচ্ছে৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজের চিনা ব্র্যান্ডের (Oppo) ফোন মাটিকে আঁছড়ে ভেঙে ফেললেন অভিনেতা৷ এইভাবেই তিনি করলেন প্রতিবাদ৷ ডাক দিলেন চিনা মাল বয়কটের জন্য৷
চিনের ওপর প্রচন্ড রাগ৷ তাই এই কাণ্ড ঘটালাম৷ তবে এর মানে এই নয়, যে আপনাকেও এই পথে চলতে হবে৷ নিজের ফোন ভাঙে টুকরো টুকরো করে দেওয়ার ভিডিও পোস্ট করে এমনই লিখলেন কৌশল৷ অভিনেতা হিসেবে তাঁর সামাজিক দায়িত্ব রয়েছে৷ তিনি কখনওই ধ্বংসাত্মক কিছুর প্রচার করতে পারেন না৷ যার নেতিবাচক প্রভাব পড়বে তাঁর ভক্তদের ওপর৷ তাই তিনি চিনের বিরুদ্ধে রাগ দেখিয়েও কিছুটা দায়িত্বশীল থাকার চেষ্টা চালিয়েছেন৷ দেশের পাশে থাকার কথা লিখেছেন তাঁর সোশ্যাল অ্যাকাউন্টে৷
advertisement
advertisement
advertisement
নিজের ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করার পরই সেটা ছড়িয়ে পড়েছে৷ তেলুগু নায়কের চিনা ফোন ভাঙার ভিডিও বেশ ভাইরাল হয়েছে৷ উল্লেখ্য চিনা ফোন ছাড়াও বেশ কিছু সামগ্রীর বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত তারকারদের কাছে আর্জি রেখেছে দেশের সর্ববৃহৎ ব্যবসায়ীক সংগঠন৷ তারকাদের এই সব বিজ্ঞাপন থেকে সরে যেতে অনুরোধ করেছে এই সংগঠন৷ তাদের একটাই বক্তব্য ছিল, চিনা পণ্যের বিজ্ঞাপন করে দেশের মানুষের ওপর তার প্রভাব বাড়াচ্ছেন তারকারা৷ এতে চিনের ব্যবসা বাড়ছে৷ ভারতীয় সেনার ওপর চিনের হামলার পর চিনের ব্যবসাতেও কোপ ফেলতে চাইছেন এই সংগঠনের সদস্যরা
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Boycott China|নিজের চাইনিজ ফোন মাটিতে আঁছড়ে ফেলে চিনের বিরুদ্ধে প্রতিবাদ অভিনেতার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement