advertisement

দ্বিতীয় বিবাহেও ইতি... বিয়ের এক বছর না ঘুরতেই বিচ্ছেদ বাংলাদেশের গায়ক অভিনেতা তাহসানের

Last Updated:

২০২৫-এর ৪ জানুয়ারি বিবাহ করেন তাহসান। পাত্রী ছিলেন রোজা। কিন্তু সে বিয়েও টিকল না।

News18
News18
কলকাতা: বিয়ে ভাঙছে বাংলাদেশের অভিনেতা তাহসান রহমান খান এবং রোজা আহমেদের। ২০২৫-এর ৪ জানুয়ারি বিবাহ করেন তাহসান। পাত্রী ছিলেন রোজা। কিন্তু সে বিয়েও টিকল না। প্রসঙ্গত, তাহসানের প্রথম স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিয়ের ১১ বছর পরে বিচ্ছেদ হয় তাঁদের। তাহসান-মিথিলার একমাত্র কন্যা আরিয়া।
তাহসান-মিথিলা ২০১৭ সালে যৌথভাবে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন। অভিনয় করতে গিয়েই প্রেমে পড়েছিলেন তাঁরা। দীর্ঘ ১১ বছর সংসারের করার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। বিয়ে ভাঙার দু’বছর পরে ২০১৯-এ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা। কিন্তু কন্যা আয়রার জন্য প্রাক্তন স্বামী তাহসানের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তিনি। ২০২৪-এ ৮ বছর পরে ফের একসঙ্গে কাজ করেন তাহসান-মিথিলা৷ ‘বাজি’ ওয়েব সিরিজ়ে একসঙ্গে দেখা যায় তাঁদের। ফের তাঁদের সম্পর্ক নিয়ে শুরু হয় গুঞ্জন। কিন্তু সে সব থেকে গিয়েছে গুঞ্জন স্তরেই৷
advertisement
advertisement
দীর্ঘ এক দশকেরও বেশি দাম্পত্যের পর বিচ্ছেদপর্ব পেরিয়ে দ্বিতীয়বার সংসার পেতেছিলেন তাহসান৷ জীবনসঙ্গীর নতুন দাম্পত্য নিয়ে মুখ খুলেছিলেন ওপার বাংলার অভিনেত্রী রাফিয়ত রাশিদ মিথিলা। প্রথম সারির এক জনপ্রিয় বাংলাদেশি টেলিভিশন চ্যানেলে তিনি বলেন, ‘‘এটা নিয়ে আমার কিছুই বলার নেই৷ এটা নিয়ে আমি কোনও কথাই বলতে চাই না৷ এটা যার যার ব্যক্তিগত বিষয়৷ এটা আমারও ব্যক্তিগত বিষয় নয় যে আমি এটা নিয়ে কথা বলব৷ যার জীবনে একটা ঘটনা হয়েছে, এটা তার ব্যক্তিগত বিষয়৷ আমি আসলে এই ব্যক্তিগত বিষয় নিয়ে একেবারে কথাই বলতে চাই না৷’’ গত বছরের গোড়ায় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক তাহসান৷ বর্তমানে মিথিলাও বাংলাদেশেই থাকেন৷ নিজের কাজ এবং মেয়ের জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন এই সমাজকর্মী তথা অভিনেত্রী৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দ্বিতীয় বিবাহেও ইতি... বিয়ের এক বছর না ঘুরতেই বিচ্ছেদ বাংলাদেশের গায়ক অভিনেতা তাহসানের
Next Article
advertisement
Suvendu Adhikari: দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
  • শুভেন্দু অধিকারী সোমবার নন্দীগ্রাম আসনে মনোনয়নপত্র জমা দেবেন

  • বিরোধী দলনেতার সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ

  • বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শুভেন্দুর হাতে দলীয় প্রতীক তুলে দেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement