advertisement

Purulia News: গভীর জঙ্গলে রহস্যময় প্রস্রবণ, ঋতু পরিবর্তনে বদলে যায় তাপমাত্রা! পুরুলিয়ার এই জায়গায় গেছেন?

Last Updated:

Purulia News: পুরুলিয়ার এই জায়গাটিতে গিয়েছেন কখনও? এই জায়গায় মাটির নিচ থেকে অবিরাম উঠে আসছে স্বচ্ছ জলধারা। অসাধারণ অভিজ্ঞতা হবে আপনার।

+
ঝালদার

ঝালদার রহস্যময় প্রস্রব পর্যটকদের 

ঝালদা, শর্মিষ্ঠা ব্যানার্জি: বৈচিত্র্যময় পুরুলিয়া জেলা। সম্প্রতি এই জেলায় খোঁজ মিলেছে রহস্যময় এক প্রস্রবণের। যা বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের সীতা কুণ্ড।‌ যা পর্যটকদের কাছে অতি পরিচিত একটি পর্যটনকেন্দ্র। অযোধ্যার সীতাকুন্ডের পর এবার ঝালদার গভীর জঙ্গলে খোঁজ মিলল এক রহস্যময় প্রস্রবণের। যেখানে মাটির নিচ থেকে অবিরাম উঠে আসছে স্বচ্ছ জলধারা। ঋতু পরিবর্তন অনুযায়ী যার তাপমাত্রার পরিবর্তন রীতিমত অবাক করছে সকলকে।
পুরুলিয়ার ঝালদা দুই নম্বর ব্লকের কলমা গ্রাম পঞ্চায়েতের গুরিডি গ্রাম। সেখানেই সুবর্ণরেখা নদী সংলগ্ন এলাকায় পাথুরে চাটানের মাঝে লুকিয়ে রয়েছে এক প্রাকৃতিক প্রস্রবণ। সেখানে প্রায় দেড়-দু’ফুট চওড়া এক কুণ্ড রয়েছে যেখানে সারাবছরই জল থাকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রীষ্মের জল ঠান্ডা থাকলেও, শীতকালে সেই জল হয়ে ওঠে মনোরম উষ্ণ।বছরের পর বছর ধরে পশু চরাতে বা চাষের কাজে আসা গ্রামবাসীরা এই জল পান করেই তৃষ্ণা মেটান। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, সারা বছরই এখানে জল পাওয়া যায়। ‌
advertisement
advertisement
এই জলটি তারা পানীয় জল হিসাবে ব্যবহার করে থাকেন। ঋতু অনুসারে জলের তাপমাত্রা পরিবর্তন হয়। তবে জলের উৎপত্তি কবে হয়েছে তা তাদের জানা নেই। এ বিষয়ে ভূ-বিজ্ঞানী ডঃ বিশ্বজিৎ বেরা বলেন, এটি কোনও ম্যাজিক নয়। ‌ এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। এটি একটি ‘জিওথার্মাল ন্যাচারাল হট স্প্রিং’। মাটির গভীর ফাটল দিয়ে জল চুঁইয়ে নিচের দিকে চলে যায় ফলে ভূ-গর্ভস্থ তাপে তা গরম হয়ে বুদবুদ আকারে বেরিয়ে আসে। এই জলে সালফার ও খনিজ থাকার সম্ভাবনা থাকায় তা চর্মরোগ নিরাময়েও সহায়ক হতে পারে।
advertisement
প্রচারের আলোয় সে-ভাবে আসেনি এই প্রস্রবণ। তাই পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয়তা পায়নি এই এলাকা। তবে গ্রামবাসীদের একাংশের মত যদি প্রশাসন উদ্যোগ নেয়, তাহলে পুরুলিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে এই জায়গাটি জনপ্রিয়তা লাভ করবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পুরুলিয়া/
Purulia News: গভীর জঙ্গলে রহস্যময় প্রস্রবণ, ঋতু পরিবর্তনে বদলে যায় তাপমাত্রা! পুরুলিয়ার এই জায়গায় গেছেন?
Next Article
advertisement
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা?
  • হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...!

  • তারপরেই কী করে বসলেন তনুশ্রী হাঁসদা?

  • পরমুহূর্তে সবাই স্তম্ভিত!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement