advertisement

Viral: নাচ শেষে ফারহার হাতে চুমু, ‘দিল বেচারা’র গানের মহড়ায় প্রাণবন্ত সুশান্ত

Last Updated:

এরই মাঝে মুক্তি পেল সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’র টাইটেল ট্র্যাক ৷

#মুম্বই: উই মিস ইউ ৷ সুশান্ত সিং রাজপুতের ফ্যানেরা বার বার এটাই বলছে ৷ সোশ্যাল মিডিয়া বার বার শেয়ার করেই যাচ্ছেন তাঁর পুরনো ভিডিও ৷ কিছুতেই যেন শোক কাটছে না সুশান্তের মৃত্যুর ৷ আর অন্যদিকে, বেড়েই চলেছে  রহস্য ৷
এরই মাঝে মুক্তি পেল সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’র টাইটেল ট্র্যাক ৷ যেখানে দেখা গেল এক প্রাণবন্ত, প্রতিভাবান নায়ককে ৷ যে কিনা নাচের তালে, চোখের চাউনিতে মন ভরিয়ে দিল ফের ৷
ফারহা খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দিল বেচারার এই টাইটেল ট্র্যাকটি নাকি এক বারেই শ্যুট করেছিলেন ৷ কোনও রিটেক ছিল না ৷ সুশান্তের ওপর এরকম ভরসাও ছিল তাঁর ৷ শ্যুটিং শেষে ফারহার সেই ভরসাও রেখেছিলেন সুশান্ত ৷ পরিবর্তে সুশান্ত, ফারহার থেকে চেয়েছিলেন বাড়িতে তৈরি বিরিয়ানি খেতে !
advertisement
advertisement
advertisement
সেই গানেরই মহড়ার ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় ৷ যেখানে দেখা গেল গান শেষে ফারহার হাতে চুমু খেলেন সুশান্ত৷ নজরে পড়ল সেই প্রাণবন্ত নায়ককে !
সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারা  মুক্তি পেতে চলেছে ২৪ জুলাই ৷ দেখা যাবে হটস্টার-ডিজনিতে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral: নাচ শেষে ফারহার হাতে চুমু, ‘দিল বেচারা’র গানের মহড়ায় প্রাণবন্ত সুশান্ত
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement