advertisement

#News18Exclusive: পিঙ্কের ঝুলিতে জাতীয় পুরস্কার, কী বললেন প্রযোজক সুজিত সরকার ও অনিরূদ্ধ রায়চৌধুরী?

Last Updated:

জাতীয় পুরস্কার আগেই পেয়েছেন পরিচালক-প্রযোজক সুজিত সরকার ৷

#কলকাতা: জাতীয় পুরস্কার আগেই পেয়েছেন পরিচালক-প্রযোজক সুজিত সরকার ৷ কিন্তু ‘পিঙ্ক’ ছবির জন্য জাতীয় পুরস্কারটা পেয়ে একটু অন্যরকমই আনন্দ হচ্ছে নাকি সুজিত সরকারের ৷ সল্টলেকের বাড়িতে বসে, জাতীয় পুরস্কারের খবর পাওয়া মাত্রই সুজিত সরকার নিউজ১৮কে জানালেন, ‘দায়িত্বটা বেড়ে গেল ৷ পিঙ্ক ছবি যেহেতু শুধু একটা গল্প নয়, সমাজের এক ব্যধিকে সমলোচনা করে ৷ নারী নির্যাতনের ওপর কমেন্ট করে, তাই এই ছবির ক্ষেত্রে দায়িত্বটা আরও বেড়ে যায় ৷ আর এই দায়িত্বটা আরও বাড়িয়ে দিল জাতীয় পুরস্কার ৷ তবে পিঙ্ক ছবির গোটা টিমের আশা ছিল জাতীয় পুরস্কারের ব্যাপারে ৷ পেয়ে তো আনন্দই লাগছে ৷ আমার মনে হয় সঠিক ছবি, সঠিক সম্মান পেল !’
পিঙ্ক ছবি থেকে বলিউডে পা দিয়েছেন বাংলা ছবির পরিচালক অনিরূদ্ধ রায়চৌধুরী ৷ অনিরূদ্ধের ঝুলিতেও রয়েছে জাতীয় পুরস্কার ৷ তবে বলিউডে প্রথম ছবি করেই জাতীয় পুরস্কার পাওয়াটা একটু বেশিই আনন্দের ৷
অনিরূদ্ধ রায়চৌধুরীর কথায়, ‘এটা খুব বড় স্বীকৃতি ৷ আর তাও এমন একটা ছবির জন্য, যা সমাজের প্রতি একটা দায়িত্বশীল ভূমিকা নেয় ৷ জাতীয় পুরস্কারের সম্মান পেয়ে সত্যিই ভালো লাগছে ৷ ’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
#News18Exclusive: পিঙ্কের ঝুলিতে জাতীয় পুরস্কার, কী বললেন প্রযোজক সুজিত সরকার ও অনিরূদ্ধ রায়চৌধুরী?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement