advertisement

Sudipa Chatterjee: মা সুদীপার রান্নাঘরে এখন বাজারের দায়িত্বে ছোট্ট আদরের আদি! দেখুন খুবই মিষ্টি ভিডিও

Last Updated:

Sudipa Chatterjee's son baby Adidev: খুবই মিষ্টি ছেলে সুদীপার৷ মায়ের সঙ্গে সময় কাটাতে সে যে খুব ভালবাসে তা সুদীপার ইনস্টাগ্রাম ছবি বা রিল থেকে স্পষ্ট৷

#কলকাতা: মা সুদীপা চট্টোপাধ্যায়, রান্নাঘর অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে তিনি খুবই জনপ্রিয়৷ নিজের রেস্তোরাঁ রয়েছে৷ বাঙালি রান্নার বিষয়ে বিস্তর জ্ঞান রয়েছে সুদীপার৷ এপার বাংলা-ওপার বাংলার বিভিন্ন পদ তিনি রান্না করতে পারেন অনায়সে৷ রান্না নিয়ে তাঁর উপর অগাধ বিশ্বাসযোগত্যা রয়েছে দর্শকদের৷ তাই তো রান্নাঘর আর সুদীপা, এই দুটি মিলে গিয়েছে একসঙ্গে৷ এবার তাঁর রান্নাঘরে যোগ হয়েছেন এক সঙ্গী, যিনি বাজার দোকান করতে সাহায্য করছেন৷ এবং দর-দাম করে বেশ কেনা কাটাও করছেন৷ কে এই বিশেষ সঙ্গী?
advertisement
এই সঙ্গী আর কেউ নয়, সুদীপার ছেলে আদিদেব চট্টোপাধ্যায়৷ খুবই মিষ্টি ছেলে সুদীপার৷ মায়ের সঙ্গে সময় কাটাতে সে যে খুব ভালবাসে তা সুদীপার ইনস্টাগ্রাম ছবি বা রিল থেকে স্পষ্ট৷ মা-ছেলে একসঙ্গে কখনও গান গাইছেন তো কখনও অলস সময় কাটাচ্ছেন৷ সব কিছু পোস্ট করেন সুদীপা৷ যা দেখতে পছন্দ করেন তাঁর ভক্তরা৷ এর মধ্যে আদিদেবের ফ্যান ফলোয়ারও তৈরি হয়েছে৷ খুবই মিষ্টি স্বভাবের সে৷ মায়ের বেশ বাধ্য ছেলেও বটে৷ তাই তো মাঝেমধ্যে মায়ের রান্নাঘরে ঢুকে মাকে সাহায্যেও করে আদরের আদি৷
advertisement
advertisement
এখন আদি কিছুটা বড় হয়েছে৷ এবছর ৪-এ পা দেবে সে৷ আর এর মধ্যেই মায়ের জন্য বাজার করতে শুরু করেছে আদি৷ একেবারে চিনে, বেছে কিনে আনছে ফল৷ সেই সব ফলের নামও সে বলতে পারে৷ ঠিক দাম বিচার করেও কেনা কাটা করতে পারে৷ পুরোটাই জানিয়েছেন মা সুদীপা৷ তবে মায়ের রান্নার জন্য নয়, বাড়ির ফলের বাজার করছে আদি৷ মা সুদীপা চট্টোপাধ্যায় লিখেছেন, ছোট্ট আদি শপিং-এ ব্যস্ত৷ আমাদের বাড়ির ফলের বাজার করছে সে৷ নতুন নতুন যা শিখছে তা আরও ভালভাবে রপ্ত করতে সাহায্য করি৷ সব সবজি, ফল চিনতে পারে সামনে থেকে দেখে এবং টাকা গুনতেও পারে৷
advertisement
advertisement
advertisement
অর্থাৎ কোনও রকম পুথিগত বিদ্যা নয়৷ যা বইতে পড়ে, সেটা ছেলেকে বাস্তবে শেখাতেও উদ্যোগী মা সুদীপা৷ সে কারণে ছেলে যখন বই থেকে ফল বা সবজি ছবি দেখে সেগুলির নাম শিখছে, তখন তাকে একবারে চাক্ষুষ করাতে বাজারে নিয়ে যাচ্ছেন মা৷ আর সব ফল-সবজি চিনে মনের আনন্দে এক এক করে তুলে নিচ্ছে ছোট্ট আদি৷ এ যেন সার্থক পড়াশুনা৷ এই মিষ্টি ভিডিওটি সকলের খুব পছন্দ হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sudipa Chatterjee: মা সুদীপার রান্নাঘরে এখন বাজারের দায়িত্বে ছোট্ট আদরের আদি! দেখুন খুবই মিষ্টি ভিডিও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement