advertisement

Abhishek Chatterjee Demise: ‘‘পরিপাটি জীবনের কোথাও হয়তো একটু অভিমানও জমানো ছিল’’

Last Updated:

Abhishek Chatterjee Demise: অভিষেকের স্ত্রী ও কন্যার কথা মনে পড়ছে সুদীপার৷ বলেছেন, অভিষেকের স্ত্রী সংযুক্তা ও তাঁদের কন্যাসন্তানের সামনে এখন অগাধ সমুদ্র৷

Abhishek Chatterjee
Abhishek Chatterjee
কলকাতা : অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকে নির্বাক টলিউড৷ বৃহস্পতিবার সকালে দুঃসংবাদ পেতেই সামাজিক মাধ্যমে শোকবার্তায় প্রয়াত অভিনেতাকে (Abhishek Chatterjee) স্মরণ করেছেন অনেকেই৷ তাঁর স্মরণে আবেগস্পর্শী পোস্ট শেয়ার করেছেন সুদীপা চট্টোপাধ্যায়৷(Sudipa Chatterjee)
সুদীপা লিখেছেন, ‘‘মিঠুদা- আমরা শোকস্তব্ধ। বাকরুদ্ধ। যে চলে যায়- সে তো চলেই যায়। আর যারা পড়ে থাকে- শোক তাদের।’’  অভিষেকের স্ত্রী ও কন্যার কথা মনে পড়ছে সুদীপার৷ বলেছেন, অভিষেকের স্ত্রী সংযুক্তা ও তাঁদের কন্যাসন্তানের সামনে এখন অগাধ সমুদ্র৷ সুদীপার চোখের সামনে ভাসছে কয়েক মাস আগে দুর্গাপুজোর ছবি৷ বাড়িতে দুর্গাপুজোর আয়োজন করে সপরিবার আনন্দে মেতে উঠেছিলেন অভিনেতা৷ স্ত্রী ও কন্যার সঙ্গে আনন্দ করে বাঁচতেন তিনি৷
advertisement
আরও পড়ুন :  হিতে বিপরীত! যখন কন্ডিশনারও হয়ে ওঠে চুলের পরম শত্রু
নিজের মতো করে একটা সুন্দর জীবন পরিপাটি সাজিয়ে নিয়েছিলেন অভিষেক৷ লিখেছেন সুদীপা৷ সেই সুন্দর জীবনের এক কোণায় হয়তো লুকিয়ে ছিল এক চিলতে অভিমানও৷ মনে পড়েছ শোকার্ত সুদীপার৷ তিনি লিখেছেন, ঋতুপর্ণ ঘোষের ছবি ‘দহন’-এ অত ভাল অভিনয়ের পরও তথাকথিত বড় পরিচালকরা কেউ অভিষেকের প্রতিভাকে কাজে লাগাতে পারেননি৷  তার পরও অভিষেক তাঁর ছোট্ট সুখী পরিবারকে ঘিরে খুশি ছিলেন৷ তাঁদের হুটহাট বেড়াতে যাওয়া, একসঙ্গে বেঁচে থাকা দেখে ভাল লাগত সুদীপার৷ স্মৃতিচারণে লিখেছেন, ‘‘মনে মনে ভাবতুম- কবে মিঠুদাকে নিয়ে ডায়ালগ লিখবো। মিঠুদা জানতেনও সেকথা।’’
advertisement
advertisement
আরও পড়ুন : স্যালাড থেকে চিপস-তৈরির আগে ছুরি দিয়ে কেটেই চলেন সব্জি, কিন্তু জানেন কি কোন কাটিংয়ের কী নাম?
অভিষেকের অকালমৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না সঞ্চালিকা ৷ তাঁর খুব দুঃখ হচ্ছে অভিষেকের স্ত্রী এবং স্কুলপড়ুয়া মেয়ের জন্য৷ এখনই তো ওর সবথেকে বেশি দরকার ছিল বাবাকে৷ সেই সুরে ছন্দোপতন হল কেন? আরও অনেকের মতো উত্তর জানা নেই সুদীপারও ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Abhishek Chatterjee Demise: ‘‘পরিপাটি জীবনের কোথাও হয়তো একটু অভিমানও জমানো ছিল’’
Next Article
advertisement
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
  • ইরানের ধারাবাহিক হামলার কারণে মরদেহ ভারতে ফেরাতে বিলম্ব হয়েছে

  • নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে

  • কুয়েতে অবস্থিত ভারতীয় মিশন স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement