advertisement

Knife Skills: স্যালাড থেকে চিপস-তৈরির আগে ছুরি দিয়ে কেটেই চলেন সব্জি, কিন্তু জানেন কি কোন কাটিংয়ের কী নাম?

Last Updated:

Knife Skills: ছুরিতে তরকারি কাটারও একাধিক ধরন আছে৷ কোন কাটিংকে কী বলে, আসুন জেনে নিই৷

অধিকাংশ কাটিংয়ের নামেই আছে ফরাসি প্রভাব, ছবি-ইনস্টাগ্রাম
অধিকাংশ কাটিংয়ের নামেই আছে ফরাসি প্রভাব, ছবি-ইনস্টাগ্রাম
ঝিরিঝিরি, জিরিজিরি, ডুমোডুমো-হেঁসেলে তরকারি কাটার নামকরণই কত রকমের! সুগৃহিণীরা মনে করেন, কুটনো কাটার উপর অনেকটাই নির্ভর করে রান্নার স্বাদ৷ ঝোলের তরকারি একরম হলে ঝালের হবে আর এক রকম৷ আবার ডালনা বা চচ্চড়ির তরকারি চেহারা হবে অন্যরকম৷ এখন তো আধুনিক রান্নাঘরে ছুরির প্রচলন বঁটির থেকে অনেক বেশি৷ ছুরিতে তরকারি কাটারও একাধিক ধরন আছে৷ কোন কাটিংকে কী বলে, আসুন জেনে নিই৷ ইনস্টাগ্রামে শিখিয়েছেন শ্যেফ অনাহিতা ঢোন্ডি ভাণ্ডারী৷ ফরাসিরা যেহেতু খাওয়ার ব্যাপারে অত্যন্ত শৌখিন, তাই অধিকাংশ কাটিংয়ের নামেই আছে ফরাসি প্রভাব৷(knife hacks or knife skills)
চপিং- এ হল যাকে আমরা ঘরোয়া ভাষায় বলি কুচনো৷ পেঁয়াজ কুচিয়ে রান্নায় দেওয়ার সময় যেভাবে পেঁয়াজ কাটা হয়, সেটাই চপিং৷ এখানে কাটার পর সব কুচির মাপ একই হল কিনা, তার কোনও বাধ্যবাধকতা থাকে না৷
কিউব- এই পদ্ধতিতে কিন্তু প্রতিটা টুকরোর মাপ হবে একইরকম৷ স্যালাড হোক বা তেলে ডিপ ফ্রাই, আমরা সব্জিকে কেটে নিই কিউবের আকারে৷ এই কিউব যখন নির্দিষ্ট মাপে কাটা হয় তখন তাকে বলা হয় ডাইস৷
advertisement
advertisement
আরও পড়ুন : বাহুমূল থেকে গোপনাঙ্গ, জানুন ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে গরমে পরিচ্ছন্ন থাকার উপায়
স্লাইসিং- ফল যেভাবে কাটা হয়, তাকেই বলা হয় স্লাইসিং৷ অর্থাৎ ফালি করে কেটে নেওয়া৷ এখানেও কিন্তু প্রতিটা টুকরো একই মাপের হওয়া বাঞ্ছনীয়৷
রন্ডেল- গাজর, শশা, জুকিনি, কলাকে যখন আমরা ছুরি দিয়ে কনিক্যাল বা সিলিন্ড্রিক্যাল আকারে কাটি, তখন কাটার সেই ধরনের নাম রন্ডেল৷
advertisement
জুলিয়েন- রন্ডেলের মতো এটাও ফরাসি শব্দ৷ যখন কোনও সব্জি আমরা দেশলাই কাঠির মতো জিরিজিরি করে কাটি, তখন সেটাকে বলে জুলিয়েন৷ গাজর, শশা, সেলেরির মতো শাকসব্জি আমরা এভাবে কাটি৷
advertisement
আরও পড়ুন :  এই খাবারগুলি ডায়েটে রাখলে সুস্থতা আপনার চিরসঙ্গী
ব্রুনোয়াজ- এটাও ফরাসি শব্দ৷ জুলিয়েন কাটিং-এর লম্বালম্বি মিহি করা সব্জি যদি চৌকো করে কুচিয়ে নেওয়া হয়, তখন সেটা ব্রুনোয়াজ৷
মিন্সিং- এও হল কুচিয়ে নেওয়া৷ রসুন, পার্সলি, বাদাম, বিভিন্ন হার্বসকে আমরা এভাবে কুচিয়ে নিই৷ বড় ছুরি দিয়ে কুচনোর আগে পরে কিছুটা থেঁতোও করে নিই৷ একেই বলা হয় মিন্সিং৷
advertisement
আরও পড়ুন : এই খাবারগুলি রোজ খেলেই চুলের যত্ন নিয়ে আর কোনও চিন্তা নেই
শিফোনাদ- সাধারণত শাকপাতা কুচনোর পদ্ধতি হল শিফোনাদ৷ লেটুস পাতাজাতীয় শাককে রোল করে তার পর লম্বালম্বি কুচিয়ে নেওয়া হয়৷ এই পদ্ধতিই হল শিফোনাদ৷ শুনেই বোঝা যাচ্ছে এটা ফরাসি শব্দ৷
বাতোনে- এই ফরাসি শব্দে লুকিয়ে আছে ব্যাটন শব্দ৷ যখন ব্যাটনের আকারে সব্জি কাটা হয়, তখন তাকে বলা হয় বাতোনে৷ সাধারণত চিপস তৈরির সময় এই কাটিংয়ের দরকার হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Knife Skills: স্যালাড থেকে চিপস-তৈরির আগে ছুরি দিয়ে কেটেই চলেন সব্জি, কিন্তু জানেন কি কোন কাটিংয়ের কী নাম?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement