advertisement

পত্রিকার প্রচ্ছদে শ্রীলেখার স্তন্যদানের ছবি, শোরগোল টলিউডে

Last Updated:
#কলকাতা: জন্ম নেওয়ার পর সন্তানের কাছে মাতৃদুগ্ধ অমৃত সমান ৷ চিকিৎসকরা বলেন, শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তাঁকে মাতৃদুগ্ধ পান করাটা বড্ড জরুরি ৷ আর সেই দুধের জোরেই সুস্থ জীবনের দিকে এগিয়ে চলে শিশু ৷ এমন করে মা ও তাঁর সন্তানের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে ৷
টেলিভিশন একটি বা দুটি সরকারি বিজ্ঞাপন ছাড়া উচ্চ বাচ্য তেমন হয় না বললেই চলে ৷ ‘স্তন্যদান’নিয়ে কথা বলা যেন কী ভীষণ গর্হিত কাজ ৷ তবে মাঝে মধ্যে কোনও মহিলা যদি প্রকাশ্যে স্তন্যদান করেন তবে রে রে করে আসে সমাজের বেশ কিছু মানুষ ৷ তবে সব কিছুর খারাপ দিক যেমন আছে ৷ তেমন আছে ভাল দিকও ৷
advertisement
‘স্তন্যদান’ নিয়ে দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলাচ্ছে ৷ বিশ্বের বেশ কিছু ডাকসাইটে মহিলা তা প্রমাণ দিয়েছেন ৷ গত বছরের জুন মাস নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদীয় কক্ষে নিজের সন্তানকে স্তন্যদান করে নজির গড়েছিলেন ৷ এ বার নজির গড়লেন বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ সম্প্রতি একটি ম্যাগাজিনের জন্য তিনি ফোটোশুট করিয়েছেন ৷ যেখানে এক শিশুকে স্তন্যদান করতে দেখা গিয়েছে তাঁকে ৷ সেই ছবিটি প্রকাশ পেয়েছে ৷ আসলে অগাস্ট মাসের প্রথম সপ্তাহটি হল ‘স্তন্যদান’ সপ্তাহ ৷ আর ‘স্তন্যদান’ নিয়ে ভ্রান্ত ধারণা ভাঙতেই এমন অগ্রসর হলেন শ্রীলেখা ৷
advertisement
advertisement

am proud of many things in life but nothing beats being a MOM

A post shared by Sreelekha Mitra (@sreelekhamitraofficial) on

advertisement
এই ছবি সামনে আসার পর প্রশংসার জোয়ারে ভেসেছেন তিনি ৷ তবে, সমালোচনার ঝড়ও কিন্তু কম হয়নি ৷ কটাক্ষের সুরে তারা অভিনেত্রীকে আক্রমণ শানিয়েছেন ৷ বলেছেন,পাবলিসিটির জন্যই নাকি এমনটা করেছেন শ্রীলেখা ৷
এ সম্পর্কে তাঁর কী মত জানতে চেয়ে শ্রীলেখাকে ফোন করা হলে তিনি বলেন, ‘‘স্তন্যদানের পক্ষপাতী আমি ৷ আর আমার সন্তান জন্মানোর অনেক আগে থেকেই এ নিয়ে আমি পড়াশোনা শুরু করে দিয়েছিলাম ৷ সমাজ অনেক এগিয়ে এসেছে ৷ দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা বদলাচ্ছে ৷ সেই কারণেই এই শুটে হ্যাঁ করেছি ৷’’
advertisement
একনাগাড়ে বলে চলেন তিনি, ‘‘বেশ করেছি ৷ আমি মনে করি ভাল কাজ হয়েছে এটা ৷ আর আমি কারও মতামত জানতে চেয়ে কাজ করি না ৷ মনে হয়েছে কাজটা ভাল তাই করেছি ৷ যাদের নোংরা ভাবনা নিয়ে বসে আছে, তারা নোংবা ভাববেই ৷ তাতে তো আর সমাজ থমকে থাকবে না ৷ আমি মনে করেছি এটার মাধ্যমে একটা ভাল বার্তা পৌঁছনো যাবে ৷ তাই করেছি’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পত্রিকার প্রচ্ছদে শ্রীলেখার স্তন্যদানের ছবি, শোরগোল টলিউডে
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement