advertisement

Vikram and Solanki: ‘ইচ্ছেনদী’-র ৬ বছর! শোলাঙ্কির পোস্টে ‘অনুমেঘ’-এর জুটিতে বুঁদ নেটিজেনরা

Last Updated:

শোলাঙ্কি রায়ের আত্মপ্রকাশ অন্য ধারাবাহিকে ৷ কিন্তু তিনি দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন ‘ইচ্ছেনদী’-র স্রোতে ৷

কলকাতা : বাংলা বিনোদন দুনিয়ায় শোলাঙ্কি রায়ের আত্মপ্রকাশ অন্য ধারাবাহিকে ৷ কিন্তু তিনি দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন ‘ইচ্ছেনদী’-র স্রোতে ৷ এই ধারাবাহিকের ‘মেঘলা সেন’-এর চরিত্রে অভিনয় করতে করতে একাত্ম হয়ে গিয়েছিলেন চরিত্রটির সঙ্গে ৷ নিজের নাম চাপা পড়ে গিয়েছিল ‘মেঘলা’-র আড়ালে ৷
দর্শকদের পছন্দতালিকায় শীর্ষে ছিল এই ধারাবাহিক ৷ অনুরাগ-মেঘলার ভূমিকায় দুর্দান্ত জনপ্রিয় হয়েছিল শোলাঙ্কি-বিক্রমের অনস্ক্রিন রোমান্স ৷ পর্দার বাইরেও তাঁদের অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল চর্চিত ৷ সেই ‘ইচ্ছেনদী’-র বয়স হল ছ’ বছর ৷ সোশ্যাল মিডিয়ায় সে কথা শেয়ার করেছেন শোলাঙ্কি ৷ নস্টালজিক হয়ে লিখেছেন, ‘ইচ্ছেনদী’ ধারাবাহিক তাঁর হৃদয়ের খুব কাছাকাছি ৷ তাঁদের ভালবাসার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন দর্শকদের ৷ নিজের পোস্টে শোলাঙ্কি ট্যাগ করেছেন বিক্রমকে ৷
advertisement
advertisement
২০১৫-র ১৫ জুন থেকে এই ধারাবাহিকের সূত্রপাত যত সুখের ছিল, শেষটা ছিল তত তিক্ত ৷ ২০১৭ সালের ২৯ এপ্রিল পথ দুর্ঘটনায় মারা যান মডেল সনিকা চৌহান ৷ তাঁর সঙ্গে গাড়িতে ছিলেন বিক্রমও ৷ এই মামলায় জড়িয়ে পড়েন অভিনেতা ৷ সনিকার পরিবার তাঁকেই দায়ী করেছিলেন মেয়ের মৃত্যুর জন্য ৷
এই ঘটনার ১ মাসের মধ্যে, ২৮ মে শেষ হয়ে যায় ‘ইচ্ছেনদী’-র সম্প্রচার ৷ এর পর বিক্রম দীর্ঘ দিন ছিলেন কাজের বাইরে ৷ পরের বছর কাজ থেকে বিরতি নেন শোলাঙ্কিও ৷ ব্যাঙ্কার শাক্য সেনকে বিয়ে করে পাড়ি দেন নিউজিল্যান্ডে ৷
advertisement
এখন অবশ্য বিক্রম ও শোলাঙ্কি দু’জনেই আবার ফিরে এসেছেন বাংলা টেলিদুনিয়ায় ৷ ‘ফাগুন বউ’ এবং ‘প্রথমা কাদম্বিনী’-তে গত তিন বছর ধরে অভিনয় করেছেন শোলাঙ্কি ৷ ‘ফাগুন বউ’-তে ছিলেন বিক্রমও ৷ এখন ‘ডান্স বাংলা ডান্স’-এ তিনি অঙ্কুশ হাজরার সঙ্গে সহ-সঞ্চালক ৷
সনিকাবিতর্কে বিক্রমের পাশে ছিলেন শোলাঙ্কি ৷ এখনও তাঁদের বন্ধুত্ব অটুট ৷ সে কথা টের পাওয় যায় সামাজিক মাধ্যম থেকেই ৷ জনপ্রিয় এই জুটির ছবি দেখে ‘ইচ্ছেনদী’-র স্মৃতি ফিরে এসেছে দর্শকমনেও ৷ শোলাঙ্কির পোস্টে লাইক-লভ প্রতিক্রিয়া এসেছে সাড়ে আট হাজারেরও বেশি ৷ ‘অনুমেঘ’ জুটির স্মৃতিতে বুঁদ দর্শকরাও ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vikram and Solanki: ‘ইচ্ছেনদী’-র ৬ বছর! শোলাঙ্কির পোস্টে ‘অনুমেঘ’-এর জুটিতে বুঁদ নেটিজেনরা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement