advertisement

Singer KK Passes Away: অনুষ্ঠান চলাকালীনই অস্বস্তি বোধ করছিলেন, কেকে-র প্রয়াণে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু

Last Updated:

সম্ভবত হোটেল রুমে পড়ে যান তিনি ৷ কারণ ডান দিকের ভ্রু, ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে কেকে-র ৷

Photo: Instagram
Photo: Instagram
কলকাতা: প্রয়াত সঙ্গীত শিল্পী কেকে ৷ কলকাতার নজরুল মঞ্চে মঙ্গলবার এক কনসার্ট শেষেই অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷  KK-র প্রয়াণে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা  রুজু হয়েছে ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় কেকে-র ৷ সম্ভবত হোটেল রুমে পড়ে যান তিনি ৷ কারণ ডান দিকের ভ্রু, ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে কেকে-র (Singer KK Passes Away) ৷
advertisement
View this post on Instagram

A post shared by KK (@kk_live_now)

advertisement
অথচ নজরুল মঞ্চে অনুষ্ঠানের শুরু থেকে শেষপর্যন্ত যথেষ্ট চনমনে মেজাজেই দেখিয়েছিল কেকে-কে ৷ মাঝে মধ্যেই তাঁকে ঘাম মুছতে দেখা গিয়েছে ৷ পাশাপাশি টেবিলের নীচে রাখা জলের বোতল থেকে জল খেতে দেখা যায় জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে ৷ তীব্র গরমে তিনি অস্বস্তি বোধ করছিলেন, তা স্পষ্টই বোঝা গিয়েছিল ৷ প্রচণ্ড গরম... এমনটা বলতেও শোনা যায় তাঁকে ৷  ইশারায় মঞ্চের উপরের আলোগুলো দেখিয়ে বললেন, ‘‘নিভিয়ে দাও।’’ কিন্তু অনুষ্ঠান শেষেই যে এমন খবর শোনা যাবে, দুঃস্বপ্নেও কেউ ভাবেননি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Singer KK Passes Away: অনুষ্ঠান চলাকালীনই অস্বস্তি বোধ করছিলেন, কেকে-র প্রয়াণে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement