advertisement

Debolina Nandy: 'অনেক অত্যাচার...', স্বামী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা দায়ের দেবলীনার, আলাদা থাকছেন গায়িকা

Last Updated:

Debolina Nandy: বিয়ের পর থেকেই দেবলীনা নন্দীর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চলছিল। পারিবারিক অশান্তি ক্রমশ বাড়তে থাকে এবং পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে।

দেবলীনা নন্দী। ছবিঃ ফেসবুক।
দেবলীনা নন্দী। ছবিঃ ফেসবুক।
সোনারপুর, সুমন সাহা: গায়িকা বলেই নয়, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অনেকটাই উর্ধ্বে দেবলীনা নন্দী। তাঁর গান যতটা জনপ্রিয় মানুষের কাছে তিনিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকটাই জনপ্রিয়। গানের পাশাপাশি তার নিজের জীবনসঙ্গীকে ২০২৪ সালে ১০ ডিসেম্বর সাত পাকে আবদ্ধ হয়। ঠিকঠাকই চলছিল দু’জনের সম্পর্ক। তার মাঝে হঠাৎ দু’জনের সম্পর্কের ভাঙন ক্রমশ প্রকাশ্যে আসে। কয়েকদিন আগে দু’জনের মধ্যে কোনওরকম সমস্যার কারণে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে।
যদিও সেই ঘটনার পর তিনি প্রাণে বেঁচে যায়। ঘটনায় কলকাতার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। যদিও সোশ্যাল মিডিয়ায় গায়িকার দিদি একগুচ্ছ অভিযোগ করেন দেবলীনা নন্দীর স্বামী প্রবাহ নন্দী নামে। তবে সেখানেই থেমে নেই, দেবলীনা নন্দী তাঁর স্বামী প্রবাহ নন্দী এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেছেন। দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানাতে জানুয়ারি মাসে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ভারতীয় দণ্ডবিধির 498A ধারায় মামলা নথিভুক্ত হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ কিছু মাছ সুস্বাদু হলেও ‘বিষাক্ত’, পারদে ঠাসা কোন মাছ কাদের জন্য খাওয়া বিষের সমান? জানাচ্ছেন বিশেষজ্ঞ
অভিযোগে দেবলীনা জানিয়েছেন, বিয়ের পর থেকেই তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চলছিল। পারিবারিক অশান্তি ক্রমশ বাড়তে থাকে এবং পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে। জানুয়ারি মাসে আত্মহত্যার চেষ্টার ঘটনার পর বিষয়টি সামনে আসে। এরপর তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নোটিস পাওয়ার পরই প্রবাহ নন্দী তাঁর মা-বাবাকে নিয়ে থানায় হাজিরা দেন। তাঁরা তদন্তে সহযোগিতা করছেন বলে পুলিশ জানিয়েছে। এই মুহূর্তে কাউকে গ্রেফতার করা হয়নি। বধূ নির্যাতনের মামলাটি এখনও আদালতে ওঠেনি, তবে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাঁধাকপি পুষ্টির খনি, কিন্তু কাদের জন্য ‘প্রাণঘাতী’ হতে পারে? ভুল করেও ‘এঁরা’ মুখে তুলবেন না
এদিকে ‘স্ত্রী ধন’ হিসেবে বিয়ের সময় পাওয়া সোনার গয়না, নগদ অর্থ ও কিছু আসবাবপত্র পুলিশি সহায়তায় প্রবাহের বাড়ি থেকে ফেরত পেয়েছেন দেবলীনা। বর্তমানে স্বামী-স্ত্রী আলাদা থাকছেন। পাশাপাশি, প্রবাহের কাছে খোরপোশ চেয়ে আইনি আবেদনও করেছেন তিনি। ঘটনাকে ঘিরে সংগীত মহল ও অনুরাগীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে তদন্ত প্রক্রিয়া চলমান থাকায় পুলিশ এখনই চূড়ান্ত মন্তব্য করতে নারাজ। অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। যদিও এ প্রসঙ্গে দেবলীনা নন্দির সাথে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Debolina Nandy: 'অনেক অত্যাচার...', স্বামী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা দায়ের দেবলীনার, আলাদা থাকছেন গায়িকা
Next Article
advertisement
CPIM: ১৮ তারিখের মধ্যেই বামেদের আসন রফা, দাবি সেলিমের! ISF নিয়ে মুখ খুললেও হুমায়ুনকে উপেক্ষা
১৮ তারিখের মধ্যেই বামেদের আসন রফা, দাবি সেলিমের! ISF নিয়ে মুখ খুললেও হুমায়ুনকে উপেক্ষা
  • জোট নিয়ে মুখ খুললেন মহম্মদ সেলিম৷

  • ১৮ ফেব্রুয়ারির মধ্যে বামেদের আসন রফা, দাবি সেলিমের৷

  • আইএসএফ-এর সঙ্গে জোট নিয়েও মুখ খুললেন সিপিএম রাজ্য সম্পাদক৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement