advertisement

Shilpa Shetty : দুই সন্তানকে নিয়ে গণপতি বিগ্রহকে বিসর্জন দিলেন শিল্পা

Last Updated:

পুজোর পর গণপতি বিগ্রহকে বিসর্জন দিলেন শিল্পা শেট্টী (Shilpa Shetty) ৷

মুম্বই : পুজোর পর গণপতি বিগ্রহকে বিসর্জন দিলেন শিল্পা শেট্টী (Shilpa Shetty) ৷ শনিবার নিরঞ্জনের সময় ছেলে ভিয়ান ও কন্যা শমিশাকে নিয়ে হাজির ছিলেন শিল্পা ৷ ছবিতে দেখা যাচ্ছে শিল্পা ও তাঁর দুই সন্তান একই প্রিন্টের পোশাক পরেছেন ৷ শিল্পার মা সুনন্দা শেট্টীও উপস্থিত ছিলেন তাঁদের সঙ্গে ৷
শুক্রবার শিল্পা বরণ করে ঘরে নিয়ে আসেন গণপতি বিগ্রহকে ৷ ছবিতে দেখা যায় শিল্পা তাঁর দুই সন্তানকে নিয়ে মেতেছেন গণেশ পুজোর আনন্দে ৷ নিজের হাতে সন্তানদের মোদক খাইয়ে দেন ৷
প্রতি বছর শিল্পা তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে মহা সমারোহে গণেশ পুজো করেন ৷ কিন্তু এ বছর ছবিটা উল্টো ৷ তাঁর স্বামী রাজ কুন্দ্রা পর্নছবিকাণ্ডে জেলবন্দি ৷ বোন শমিতা শেট্টী ব্যস্ত বিগ বস ওটিটি হাউজে ৷ তাই আবাহন থেকে বিসর্জন, শিল্পা ছিলেন একাই ৷
advertisement
advertisement
আরও পড়ুন : গণপতির আশীর্বাদে দূর হয়ে যাক মামা-মামির সঙ্গে সব তিক্ততা, আশা গোবিন্দার ভাগ্নে কৃষ্ণা অভিষেকের
গত ১৯ জুলাই গ্রেফতার করা হয় ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে ৷ অভিযোগ, পর্ন ছবি তৈরি করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে তিনি ছড়িয়ে দিতেন ৷ একাধিকবার বাতিল হয়ে গিয়েছে তাঁর জামিনের আবেদন ৷ ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, রাজের থেকে আলাদা হতে চাইছেন শিল্পা ৷ দুই সন্তানকে বড় করতে চাইছেন নিজের উপার্জনে ৷ তার জন্য বেশি করে অভিনয়ে ফিরতে চাইছেন তিনি ৷ যোগাযোগ করছেন প্রযোজক ও পরিচালকদের সঙ্গে ৷ রিয়্যালিটি শো-এর বিচারকের আসনেও ফিরেছেন তিনি ৷
advertisement
আরও পড়ুন : ‘পবিত্র রিশতা’ শুরুর আগেই সুখবর! বাবা হলেন অভিনেতা শাহির
সম্প্রতি ১৪ বছর পর আবার অভিনয় করেছেন শিল্পা ৷ তাঁকে দেখা গিয়েছে ‘হঙ্গামা ২’-এ ৷ এই কমেডি ড্রামা স্ট্রিমিং হয়েছে ডিজনি হটস্টারে ৷ এখানে শিল্পার সঙ্গে অভিনয় করেছেন পরেশ রাওয়াল এবং মিজান জাফরি ৷
গণেশ চতুর্থী উৎসবে শিল্পা নিজে সেজেছিলেন পোলকা ডটের গোলাপি শাড়িতে ৷ মেয়ে শামিশাকেও পরিয়েছিলেন একই কাপড়ের পোশাক ৷ অন্যদিকে, তাঁর বোন শমিতাও বিগ বস হাউজে গণেশ চতুর্থী উপলক্ষে সেজেছিলেন গোলাপি পোলকা ডটেই ৷ ব্যক্তিগত পরিসরে ঝড় পাড়ি দিয়ে জীবনের পথে শিল্পার ফেরার চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন অনেক নেটিজেনই ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shilpa Shetty : দুই সন্তানকে নিয়ে গণপতি বিগ্রহকে বিসর্জন দিলেন শিল্পা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement