advertisement

তুনিশাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কী করেন সিজান? চিকিৎসকের কথা শুনলে অবাক হবেন

Last Updated:

তুনিশার অকালমৃত্যুকে ঘিরে নানা বিতর্কে মাঝেই উঠে এল নয়া তথ্য। জানা গেল, প্রেমিকার নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন সিজান।

#মুম্বই: অকালে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তুনিশা শর্মা। কাঠগড়ায় তাঁর প্রেমিক সিজান খান। অভিনেত্রীর পরিবারের দাবি, সিজানের বিশ্বাসঘাতকতা সহ্য না করতে পেরেই চরম পদক্ষেপ করেন তিনি। আপাতত পুলিশি হেফাজতে অভিনেতা।
তুনিশার অকালমৃত্যুকে ঘিরে নানা বিতর্কে মাঝেই উঠে এল নয়া তথ্য। জানা গেল, প্রেমিকার নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন সিজান। যে হাসপাতালে অভিনেত্রীকে নিয়ে যাওয়া, সেখানকারই এক চিকিৎসক এ কথা জানিয়েছেন। হানি মিত্তল নামে সেই চিকিৎসক বলেন, "শনিবার বিকেল ৪টে ১০ নাগাদ তিন-চার জন লোক তুনিশাকে হাসপাতালে নিয়ে আসেন। ওঁর সহঅভিনেতা সিজানও সেখানে ছিলেন। উনি বারবার আমাকে তুনিশাকে বাঁচিয়ে তোলার অনুরোধ করছিলেন। উনি কেঁদে চলেছিলেন।'
advertisement
advertisement
হাসপাতালে নিয়ে যাওয়ার পর চলে নানা ধরনের টেস্ট। তার পর তুনিশাকে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে।
advertisement
তুনিশার সহকর্মী ছিলেন সিজান। একসঙ্গে কাজের সুবাদেই নাকি সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা। প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পরে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। আপাতত এ বিষয়ে সিজানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
তুনিশাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কী করেন সিজান? চিকিৎসকের কথা শুনলে অবাক হবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement