advertisement

'পাঠান বিতর্ক!' শাহরুখ বললেন, 'নেতিবাচকতাই সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়ায়'

Last Updated:

সবাইকে চমকে দিয়ে বাংলাতে এদিন ভাষণ দেন শাহরুখ।

#কলকাতা: মুক্তির আগেই একাধিক বিতর্কে জড়িয়েছে শাহরুখ খানের পাঠান ছবি। এমনকী উঠেছে বয়কটের ডাকও। এদিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে সেইসবের কি পাল্টা জবাব দিলেন কিং খান? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
এদিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শহরে পা রাখেন শাহরুখ। সেখানেই তিনি বলেন, "সোশ্যাল মিডিয়া প্রায়শই একটি নির্দিষ্ট সংকীর্ণ দৃষ্টিভঙ্গির দ্বারা চালিত হয়। আমি কোথাও পড়েছি, নেতিবাচকতাই সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়ায়।"
সবাইকে চমকে দিয়ে বাংলাতে এদিন ভাষণ দেন শাহরুখ। তিনি বলেন, অনেকদিন দেখা হয়নি তো, আর আমার সুন্দর রানীকে দেখে খুব খুশি। আমি অনেক বছর এখানে আসেনি। আপনদের সবাই কে দেখে আমি খুব খুশি হলাম। আমি অ্যাম্বাসেডর হিসাবে বলতে পারি এখানে এসে আমরা খুব আনন্দ পাবেন।
advertisement
advertisement
২৮ তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, অরিজিৎ সিং, চঞ্চল চৌধুরী, দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তী, শতাব্দী রায়, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী, পাওলি দাম, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী, মিমি চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, লাভলি মৈত্র, চূর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় অরিন্দম শীল, শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রমুখ।
advertisement
রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তিনি মুখ্যমন্ত্রীকে কাব্যিক ও শৈল্পিক বলেও উল্লেখ করেন৷ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবের কথা উল্লেখ করে তিনি বলেন, যেমন জঙ্গলে সেরাদের মধ্যে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, তেমনই চলচ্চিত্র উৎসবের জগতে রয়্যাল বেঙ্গল টাইগার এই কলকাতা চলচ্চিত্র উৎসব আসলে উৎসবের জগতে রয়্যাল বেঙ্গল টাইগার৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'পাঠান বিতর্ক!' শাহরুখ বললেন, 'নেতিবাচকতাই সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়ায়'
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement