advertisement

ভাল হিন্দি বলতে পারতেন না, সুশান্তই তাঁকে শিখিয়েছিলেন, সারা-র ভিডিও ভাইরাল

Last Updated:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর পুরনো বহু ভিডিও ৷

#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর পুরনো বহু ভিডিও ৷ কখনও সুশান্ত গান গাইছেন, কখনও সুশান্ত এক্সারসাইজ করছেন, কখনও নাচছেন, খেলছেন ৷ একদিকে যখন সুশান্তকে নিয়ে বলিউডের বেশ কিছু সেলেবদের, নেটিজেনরা কোণঠাসা করেছেন, তেমনি আবার কয়েকজন সেলেবদের মুখে সুশান্তের প্রশংসাকেও বার বার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছেন নেটিজেনরা ৷
View this post on Instagram

Sara has always respected Sushant🥺 Don’t miss this..

A post shared by Filmygyan Videos (@filmygyanvideos) on

advertisement
advertisement
এরকমই এক ভিডিও এবার সামনে এল, যেখানে দেখা গেল সুশান্ত সিং রাজপুতের প্রশংসায় পঞ্চমুখ হলেন সইফ কন্যা সারা আলি খান ৷
কেদারনাথ ছবি থেকেই বলিউডে পা রেখেছেন সারা ৷ অভিনেত্রী হিসেবে কেরিয়ারে সারার প্রথম নায়ক ছিলেন সুশান্ত ৷ তাই সুশান্তের মৃত্যুর খবর পেয়ে বেশ ভেঙে পড়েন সারাও ৷ কেদারনাথ ছবির প্রোমোশনের সময়ই সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন খুলে সুশান্তের প্রশংসা করেছিলেন সারা আলি খান৷ তিনি স্পষ্টই জানিয়ে ছিলেন, তাঁর হিন্দি একেবারেই ভাল ছিল না ৷ কীভাবে কেদারনাথের শ্যুটিংয়ের সময় সুশান্ত তাঁকে হিন্দি শিখিয়ে ছিলেন তাও স্পষ্টই জানিয়ে ছিলেন সারা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ভাল হিন্দি বলতে পারতেন না, সুশান্তই তাঁকে শিখিয়েছিলেন, সারা-র ভিডিও ভাইরাল
Next Article
advertisement
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের
  • ‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’

  • ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের

  • ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement