advertisement

কৃষ্ণসার হত্যা মামলার রায়, আজ ভাগ্য নির্ধারণ সলমন-তব্বুদের

Last Updated:

অবশেষে রায় ঘোষণা হতে চলেছে ২০ বছরের পুরনো কৃষ্ণসার হত্যা মামলার ৷ আজ যোধপুর আদালত এই মামলার রায় দেবে ৷ ইতিমধ্যেই যোধপুরে পৌঁছে গিয়েছেন মামলায় প্রধান অভিযুক্ত পাঁচ বলি-তারকা

#যোধপুর: অবশেষে রায় ঘোষণা হতে চলেছে ২০ বছরের পুরনো কৃষ্ণসার হত্যা মামলার ৷ আজ যোধপুর আদালত এই মামলার রায় দেবে ৷ ইতিমধ্যেই যোধপুরে পৌঁছে গিয়েছেন মামলায় প্রধান অভিযুক্ত পাঁচ বলি-তারকা, সলমন খান, তব্বু, সইফ আলি খান, নীলম ও সোনালী বেন্দ্রে ৷ আজ বেলা ১১টায় আদালত রায় দেবে বলে খবর। মামলায় দোষী সাব্যস্ত হলে ১ থেকে ৬ বছর জেলের ঘানি টানতে হবে তাঁদের।
১৯৯৮ সালে সুরজ বরজাতিয়ার ছবি 'হাম সাথ সাথ হ্যায়'-এর শুটিং চলাকালীন তব্বু, সইফ, নীলম, সোনালীর সঙ্গে রাজস্থানের কোঙ্কনী অঞ্চলে শিকারে গিয়েছিলেন সলমন। অভিযোগ, ১ ও ২ অক্টোবরের রাতে আলাদা আলাদা দুটি জায়গায় দু’টি বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণকে গুলি করেন সলমন । হরিণ দু'টির মৃত্যু হয় ।
advertisement
advertisement
এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বিষ্ণোই সম্প্রদায় ব্যাপক সরব হয়ে ওঠে। মামলা দায়ের হয় ওই পাঁচ অভিনেতার নামে। এই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত রায় দান আজই।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কৃষ্ণসার হত্যা মামলার রায়, আজ ভাগ্য নির্ধারণ সলমন-তব্বুদের
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement