advertisement

গাছ কাটায় পুরনিগমের নোটিস পেলেন ঋষি

Last Updated:

ফের বিতর্কে ঋষি কাপুর ৷ তবে এবার ট্যুইট করে নয় ৷ বরং নজের বাড়ির ৬টি গাছ কেটে মুম্বই পৌরনিগমের নোটিস পেলেন ঋষি !

#মুম্বই: ফের বিতর্কে ঋষি কাপুর ৷ তবে এবার ট্যুইট করে নয় ৷ বরং নজের বাড়ির ৬টি গাছ কেটে মুম্বই পৌরনিগমের নোটিস পেলেন ঋষি ! শুধু নোটিসই নয়, বুধবার মুম্বইয়ের খার পুলিশ স্টেশনে ঋষি কাপুরের নামে অভিযোগও দায়ের করল বিএমসি ৷
জানা গিয়েছে, ঋষি কাপুরের বাংলোতে একটি বটগাছ রয়েছে ৷ এই বটগাছের ডাল ছাঁটারই অনুমতি দিয়েছিল মুম্বই পৌরনিগম ৷ কিন্তু ঋষি কাপুর গোটা বটগাছটিই ছেঁটে ফেলেন ! বাংলাতো নতুন করে কাজ হচ্ছিল ৷ আর এর দায়িত্বে রয়েছেন একজন ঠিকাদার ৷ জানা গিয়েছে এই ঠিকাদারের কথাতেই নাকি বটগাছ কাটা হয়েছে ৷ এই ঠিকাদারের নামেও পুলিশে অভিযোগ করেছে বিএমসি ৷
advertisement
তবে এ বিষয়ে বলতে গিয়ে ঋষি কাপুর জানিয়েছেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না ৷ আমি শুধু ডাল ছাঁটতে বলেছিলাম৷ হয়তো ঠিকাদার ভুল বশত কাজটা করে ফেলেছেন ৷’ ঋষি কাপুরের কথায়, ‘ভুলভাবে আমার নামে বিতর্ক তোলা হচ্ছে৷ এটা বন্ধ করা উচিত ৷ দরকার পড়লে আমি আইনি সাহায্যও নেব ৷ ’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
গাছ কাটায় পুরনিগমের নোটিস পেলেন ঋষি
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement