advertisement

Viralvideo:মেক-আপ রুমে চেয়ার তুলে নিখিল ওরফে নীলকে মারলেন রিমঝিম মিত্র !

Last Updated:

নিখিলের আদরের মেজ বউদির দিশার চরিত্রে অভিনয় করছেন রিমঝিম মিত্র। যদিও দিশা এই সিরিয়ালের মুখ্য ভিলেন।

#কলকাতা: 'কৃষ্ণকলি' ধরাবাহিক মানুষের খুব পছন্দের। সন্ধে সাতটা মানেই টিভির সামনে মা ও দিদিমাদের ভিড়। শ্যামার জীবনে কি কি ঘটনা ঘটছে তা দেখার জন্য সকলেই বসে থাকে। কালো মেয়ের লড়াই এক অন্য জায়গা নিয়েছে দর্শকের মনে। শ্যামা আর নিখিলের প্রেম পর্বে মেতে থাকে মানুষ। কিছুতেই যেন শ্যামা নিখিলের প্রেম পরিণতি পায় না। সব কিছু পেরিয়ে এসেও তাঁদের জীবনে ঘটে যায় নানা কিছু। কখনও বাইরে থেকে শত্রুরা আক্রমণ করে, কখনও পরিবারের মানুষেরাই শত্রু হয়ে ক্ষতি করতে চায় শ্যামা ও নিখিলের। শ্যামার চরিত্রে অভিনয় করছেন তিয়াশা রায়। আর নিখিলের চরিত্রে নীল ভট্টাচার্য।
advertisement
advertisement
আর নিখিলের আদরের মেজ বউদির দিশার চরিত্রে অভিনয় করছেন রিমঝিম মিত্র। যদিও দিশা এই সিরিয়ালের মুখ্য ভিলেন। সারাক্ষণ তার মাথায় চলে কি করে শ্যামাকে মেরে ফেলা যায়। সেই মতো চেষ্টা করেও সফল হয় না সে। এখন সিরিয়ালে দেখানো হচ্ছে তাঁদের ছেলে মেয়েরাও বড় হয়েছে। এই সময় নাকি বউদি দিশার কাছে চেয়ারের মার খেলেন নিখিল।
advertisement
সম্প্রতি রিমঝিম মিত্র তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি মজার ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে আইফোনের সিরি সেজে দাঁড়িয়ে আছেন রিমঝিম। তাঁকে কিছু প্রশ্ন করছেন নীল। কোনও জবাব দিচ্ছে না দিশা ওরফে রিমঝিম মিত্র। হঠাৎ চেয়ার তুলে মারতে শুরু করলেন নীলকে। বলতে থাকলেন, আমার কথা কেউ শোনে, যে আমি তোমার কথা শুনবো। এই মজার ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viralvideo:মেক-আপ রুমে চেয়ার তুলে নিখিল ওরফে নীলকে মারলেন রিমঝিম মিত্র !
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement