advertisement

Ranbir kapoor-Alia Bhat: 'সেরা স্বামী রণবীর!' স্ত্রী আলিয়ার জুতো হাতে নিয়ে নেটিজেনদের মন কাড়লেন কাপুর-সন্তান

Last Updated:

শুক্রবার রানি মুখোপাধ্যায়ের শাশুড়ি অর্থাৎ যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়ার মৃত্যুর পর তাঁর বাসভবনে পৌঁছে যান একঝাঁক বলি-তারকা৷ তার মাঝেই নেটিজেনদের মন কেড়েছে রণবীর-আলিয়ার এই কাজ

'সেরা স্বামী রণবীর!' স্ত্রী আলিয়ার জুতো হাতে নিয়ে নেটিজেনদের মন কাড়লেন কাপুর-সন্তান
'সেরা স্বামী রণবীর!' স্ত্রী আলিয়ার জুতো হাতে নিয়ে নেটিজেনদের মন কাড়লেন কাপুর-সন্তান
রূপকথার মতো প্রেম, তারপর বিয়ে৷ বলিউডের তারকা জুটিদের ভিড়ে রণবীর-আলিয়া নি:সন্দেহে অন্যতম৷ পর্দাতেই হোক বা বাস্তবে, 'রালিয়া'র ভালবাসা মন জয় করে নেয় ভক্তকুলের৷ শুক্রবার রানি মুখোপাধ্যায়ের শাশুড়ি অর্থাৎ যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়ার মৃত্যুর পর তাঁর বাসভবনে পৌঁছে যান একঝাঁক বলি-তারকা৷ তার মাঝেই নেটিজেনদের মন কেড়েছে রণবীর-আলিয়ার এই কাজ৷
দু:সময়ে চোপড়ার পরিবারের পাশে দাঁড়তে আলিয়া এবং রণবীর পৌঁছে যান আদিত্য চোপড়ার বাড়ি৷ চোপড়া বাসভবনে ঢোকার আগে বাড়ির বাইরে জুতো খুলে রাখেন আলিয়া৷ ঠিক পিছনেই ছিলেন স্বামী রণবীর৷ স্ত্রী জুতো খুলে রাখার পরে নিজের সঙ্গে আলিয়ার জুতোটিকেও বেশ যত্নের সঙ্গে একদিকে সরিয়ে রাখলেন রণবীর৷
advertisement
নিজের হাতে স্ত্রীর জুতো সরিয়ে রাখছেন রণবীর কাপুর৷ এই ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়। নেটমাধ্যমে এক ভক্ত রণবীরকে ‘সেরা স্বামী’র তকমা দিয়েছেন। কেউ আবার রণবীর-আলিয়াকে ‘ভারতের সেরা দম্পতি’ বলেছেন৷ তবে, স্ত্রী কিংবা প্রেমিকার জুতো হাতে নেওয়ার ঘটনা বলিপাড়ায় নতুন নয়৷ কিছুদিন আগেই হৃত্বিককে দেখা গিয়েছিল প্রেমিকা সাবার জুতো হাতে৷ সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটপাড়ার বাসিন্দাদের ভূয়সী প্রশংসা পেয়েছিলেন প্রেমিক হৃত্বিক৷ এ বারও সেইভাবে রণবীর আর আলিয়ার এই ভিডিওর কমেন্ট বক্স ভালবাসার ইমোজিতে পরিপূর্ণ।
advertisement
কিছুদিন আগেই বিবাহবার্ষিকী পালন করেছেন ‘ব্রহ্মাস্ত্র’ জুটি৷ গত বছর এপ্রিলের ১৪ তারিখে নিজেদের বাড়িতে শুধুমাত্র পরিবার পরিজনদের মাঝেই বিয়ে সারেন এই সেলেব দম্পতি৷ এখন মেয়ে রাহাকে নিয়ে দিন কাটছে তাঁদের।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranbir kapoor-Alia Bhat: 'সেরা স্বামী রণবীর!' স্ত্রী আলিয়ার জুতো হাতে নিয়ে নেটিজেনদের মন কাড়লেন কাপুর-সন্তান
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement