advertisement

RRR Poster : 'উগাডি'-'গুডিপাওয়া' উপলক্ষে প্রকাশ্যে RRR ছবির নতুন পোস্টার

Last Updated:

চলতি বছরের ১৩ অক্টোবর, দশেরার দিন 'আরআরআর' মুক্তি পেতে চলেছে ৷

#মুম্বই : দক্ষিণ ভারতের বেশ কিছু অঞ্চলে আজ পালিত হচ্ছে দক্ষিণী নববর্ষ 'উগাডি' ৷ আর এই উপলক্ষে মঙ্গলবার 'আরআরআর'(RRR) ছবির পোস্টার প্রকাশ্যে আনলেন ছবির প্রস্তুতকাররা ৷ ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির পোস্টার প্রকাশ্যে এনেছে টিম 'আরআরআর'৷
পোস্টারে ছবির মুখ্য অভিনেতা রাম চরণ এবং জুনিয়র এনটিআর দেখা যাচ্ছে ৷ যেখানে তাঁরা এক বিশাল জনসমুদ্রের মাঝে কোনও উৎসব পালন করছেন ৷ জুনিয়র এনটিআর লিখেছেন , "আপনার এবং আপনার পরিবারের নতুন বছর ভাল কাটুক ৷"
অজয় দেবগন Photo : Instagram অজয় দেবগন
advertisement
advertisement
Photo : Instagram
বলিউড অভিনেতা অজয় দেবগনও রয়েছেন এই ছবিতে ৷ তিনি এই নতুন ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, "সেই সব মানুষকে আমার শুভেচ্ছা যাঁরা #গুডিপাওয়া, #বৈশাখি এবং #উগাডি" পালন করছেন ৷ এই ছবির পটভূমিকায় স্বাধীনতার যুগের সময়ের ৷ স্বাধীনতা সংগ্রামী কোমারাম ভীম এবং আল্লুরি সীতা রামারাজুকে কেন্দ্র করে এই সিনেমা৷ ছবিতে আল্লুরি সীতা রামারাজুর ভূমিকায় রাম চরণ এবং সীতার ভূমিকায় আলিয়া ভাটকে দেখা যাবে।
advertisement
চলতি বছরের ১৩ অক্টোবর, দশেরার দিন 'আরআরআর' মুক্তি পেতে চলেছে ৷ তেলুগু, তামিল, হিন্দি, মালায়ালাম, কানাড়া ছাড়াও বেশ কিছু ভারতীয় ভারতীয় ভাষায় মুক্তি পেতে চলেছে ছবিটি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
RRR Poster : 'উগাডি'-'গুডিপাওয়া' উপলক্ষে প্রকাশ্যে RRR ছবির নতুন পোস্টার
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement