advertisement

রাজু শ্রীবাস্তবের ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে! চিকিৎসকরাও চিন্তায়

Last Updated:

Raju Srivastava health update: সুনীল পালের শেয়ার করা সর্বশেষ ভিডিও অনুসারে, তিনি অভিনেতার জন্য প্রার্থনা করতে বলেছেন কারণ তাঁর অবস্থা ভাল নয়...

#মুম্বই: হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোক হওয়ায় হাসপাতালে ভর্তি কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। প্রথম দুদিন তাঁর শারীরিক অবস্থা বেশ সঙ্কটজনক ছিল। ১০ অগাস্ট জিমে শরীরচর্চার সময়ে হার্ট অ্যাটাক হয় রাজু শ্রীবাস্তবের। তার পরেই তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়।
তাঁর বন্ধুরা ক্রমাগত তাঁর ভক্তদের অভিনেতার স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন। কৌতুক অভিনেতা সুনীল পালের শেয়ার করা সর্বশেষ ভিডিও অনুসারে, তিনি অভিনেতার জন্য প্রার্থনা করতে বলেছেন কারণ তাঁর অবস্থা ভাল নয়।
advertisement
advertisement
কৌতুক অভিনেতা সুনীল পালের শেয়ার করা একটি ভিডিওতে, তিনি রাজু শ্রীবাস্তবের অবস্থা গুরুতর বলে শেয়ার করেন। সঙ্গে সঙ্গে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তিনি দর্শককের কাছে অনুরোধ করেছেন ভগবানকে কারণ চিকিৎসকরাও এখন কিছু করতে পারছেন না। তিনি শেয়ার করেছেন যে রাজুর ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে।
advertisement
এইমস-এ ভর্তি হওয়ার পরে ৫৮ বছর বয়সি কমেডিয়ানের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। বৃহস্পতিবার রাতে জানা গিয়েছিল, রাজুর ব্রেন ড্যামেজ হয়েছিল হার্ট অ্যাটাকের সময়েই। মস্তিষ্কের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর থেকে জ্ঞান ফেরেনি তাঁর। তবে মঙ্গলবারের আপডেট অনুযায়ী, তিনি স্থিতিশীল হয়েছিলেন। তবে এখন অবস্থা সংকটজনক।
advertisement
প্রসঙ্গত, রাজুর ভাই আশিষ শ্রীবাস্তব জানিয়েছিলেন, রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করতে মুম্বই থেকে দিল্লি গিয়েছিলেন রাজু। বুধবার সকালে একটি জিমে গিয়েছিলেন তিনি। একই দিনে খানিক বাদে আরও একটি জিমে যান তিনি। ওখানেই অসুস্থ হয়ে পড়েন কমেডিয়ান।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রাজু শ্রীবাস্তবের ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে! চিকিৎসকরাও চিন্তায়
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement