advertisement

Pushpa Actor Arrested: আত্মঘাতী প্রেমিকা! হেনস্থা ও ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেফতার 'পুষ্পা'-খ্যাত অভিনেতা, কে তিনি?

Last Updated:

Pushpa Actor Arrested: গ্রেফতার হলেন 'পুষ্পা'-খ্যাত জনপ্রিয় অভিনেতা জগদীশ প্রতাপ বান্ডারি৷ কী এমন করলেন অভিনেতা, তা নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে৷

বিনোদন জগতে একের পর এক খারাপ খবর৷ গ্রেফতার হলেন ‘পুষ্পা’-খ্যাত জনপ্রিয় অভিনেতা জগদীশ প্রতাপ বান্ডারি৷ কী এমন করলেন অভিনেতা, তা নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে৷ জানা গিয়েছে, অভিনেতার প্রেমিকার আত্মহত্যার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে৷ জানা গিয়েছে তাঁর কারণেই নাকি আত্মঘাতী হয়েছেন তাঁর প্রেমিকা৷
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে লিভ-ইন করছিলেন তাঁরা৷ জগদীশের কারণেই নাকি মৃত্যু হয়েছে তাঁর প্রেমিকার, এমনটাই দাবি করেছেন পরিবারের লোকজন৷ অভিনেতার প্রেমিকার বাড়ির লোকজন জানিয়েছেন, জগদীশ দীর্ঘদিন ধরে তাঁকে ব্ল্যাকমেল করত, নানা ভাবেই তাকে হেনস্তা করত বলে অভিযোগ উঠেছে৷ মেয়েটির পরিবারের অভিযোগের উপর ভিত্তি করেই গ্রেফতার করা হয়েছে ‘পুষ্পা’-খ্যাত অভিনেতাকে৷ এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে৷’
advertisement
advertisement
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৯ নভেম্বর আত্মঘাতী হয়েছে জগদীশের প্রেমিকা৷ তারপরই মেয়েটির বাবা এসে অভিযোদ দায়ের করেন অভিনেতার নামে৷ দায়ের করা অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে জগদীশকে৷ আইপিসির ৩০৬ ধারায় জগদীশের নামে মামলা দায়ের করা হয়েছে৷ মেয়েটির বাবা আরও জানান, লাগাতার হেনস্তা ও ব্ল্যাকমেল সহ্য করতে না পেরেই এই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন তার মেয়ে৷ আপাতত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ৷
advertisement
পরিবারের অভিযোগ ছাড়াও অভিনেতার বিরুদ্ধে একাধিক প্রমাণ পাওয়া গেছে, সেগুলো খতিয়ে দেখেই গ্রেফতার করা হয়েছে অভিনেতাকে৷ আরও জানা গেছে, জগদীশের প্রেমিকাও দক্ষিণ ইন্ডাস্ট্রির একজন জুনিয়র আর্টিস্ট ছিলেন৷ যদিও পুরো বিষয়টি নিয়ে এখনও স্পিকটি নট ‘পুষ্পা’-খ্যাত অভিনেতা জগদীশ প্রতাপ বান্ডারি৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pushpa Actor Arrested: আত্মঘাতী প্রেমিকা! হেনস্থা ও ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেফতার 'পুষ্পা'-খ্যাত অভিনেতা, কে তিনি?
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement