advertisement

Pushpa 2: 'পুষ্পা ২' ভেঙে দিল সব রেকর্ড! দু'দিনেই ৪০০ কোটির বেশি আয়! শাহরুখ-রাজামৌলিকে হারিয়ে দিলেন আল্লু অর্জুন!

Last Updated:

Pushpa 2: মাত্র দু'দিনেই ৪০০ কোটি ছাড়িয়ে গেল 'পুষ্পা ২'-এর ব্যবসা! নতুন ইতিহাস গড়লেন আল্লু অর্জুন!

News18
News18
মুম্বই: ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তি পেয়েছিল ২০২১ সালে! আল্লু অর্জুন অভিনীত এই ছবি তুমুল জনপ্রিয়তা পায়! ২১ সালেই বলা হয়েছিল এর পরের পার্টটির কথা! কিন্তু তারপর কেটে যায় দু’বছরের বেশি সময়! এই গোটা সময় ধরে “পুষ্পা ২: দ্য রুল” ছবিটির নানা দৃশ্য বেশ কয়েকবার শুটিং করা হয়, আবার ফেলেও দেওয়া হয়! বেশ কয়েকবার বদলে ছবি মুক্তির তারিখ! অবশেষে ডিসেম্বরের ৫ তারিখে মুক্তি পায় ‘পুষ্পা ২: দ্য রুল”! আর মুক্তি পেয়েই একের পর এক রেকর্ড ভাঙতে থাকে এই ছবি! প্রথম দিনেই বক্স অফিস কাঁপিয়ে দেয়!
হিন্দি বা অন্য ভাষার সব সিনেমাকে পিছনে ফেলে পুষ্পা ২: দ্য রুল-এর আয় হয় ১৭৫ কোটি টাকা! এর আগে প্রথমদিনে সব থেকে বেশি ব্যবসা করেছিল “আর আর আর”! ১৩৩ কোটি টাকা ছিল প্রথম দিনের আয়! সেই ব্যবসা ও রাজামৌলিকে পিছনে ফেলে সুকুমারের ‘পুষ্পা ২’ এগিয়ে যায়! এর আগে হিন্দি ভাষার ছবি হিসেবে সর্বাধিক ব্যবসা করেছিল শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ছবি! ৬৫ কোটি টাকার কিছু বেশি! সেখানে শুধু মাত্র হিন্দি ভাষাতে পুষ্পা ২ ব্যবসা করে ৬৭ কোটি টাকার! পুষ্পা ২ যেকটি ভাষায় মুক্তি পেয়েছে, সব ভাষাতেই ব্যবসার নিরিখে এগিয়ে! তবে এবার আরও বড় রেকর্ড ভাঙল ‘পুষ্পা ২’!
advertisement
advertisement
মাত্র দু’দিনে ‘পুষ্পা ২’ শুধু মাত্র ভারতে ব্যবসা করেছে ২৬৫ কোটি টাকার! আর গোটা বিশ্বব্যাপি ব্যবসা করেছে ৪০০ কোটি টাকার বেশি! রশ্মিকা ও আল্লু অর্জুন অভিনীত এই ছবি সব রেকর্ড ভেঙে ২ দিনেই ৪০০ কোটি পার করে গেল! এই ছবিতে অর্জুনকে লাল চন্দনকাঠের চোরা ব্যবসা করতে দেখা যায়! প্রথম ছবিটির সঙ্গে যোগ রেখেই মুক্তি পায় পুষ্পা ২! মুক্তি পেতেই শাহরুখ খান থেকে শুরু করে রাজামৌলি সকলকে পিছনে ফেলে এগিয়ে গেল অর্জুন-রশ্মিকা অভিনীত ছবি, “পুষ্পা ২: দ্য রুল”!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pushpa 2: 'পুষ্পা ২' ভেঙে দিল সব রেকর্ড! দু'দিনেই ৪০০ কোটির বেশি আয়! শাহরুখ-রাজামৌলিকে হারিয়ে দিলেন আল্লু অর্জুন!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement