advertisement

জনপ্রিয় ধারাবাহিকের মহিলা শিল্পীকে ধর্ষণের অভিযোগ, প্রযোজকের ৭ বছরের জেল

Last Updated:
#মুম্বই: একটা সময় টেলিভিশন কাঁপাতো জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘বীরা’৷ এখন ধারাবাহিকটি অফ এয়ার ৷ তাতে কী? আবার খবরের শিরোনামে এই ধারাবাহিক ৷ তবে এবারের কারণটা এক্কবারে ভিন্ন ৷ এবং সুখকর নয় মোটেই ৷ এই ধারাবাহিকের এক মহিলা শিল্পীকে ধর্ষণ করার জন্য ৭ বছরের জেল হল এক্সিকিউটিভ প্রোডিউসার মুকেশ মিশ্র’র ৷
পুলিশের তরফে জানা গিয়েছে, অভিযোগকারিনী জানিয়েছেন, একদিন কোনও শ্যুট ছিল না ৷ তবু তাঁকে বলা হয় একটি সিক্যোয়েন্সের জন্য শ্যুটিং রয়েছে ৷ একই সঙ্গে জানানো হয়, শিল্পীদের শ্যুটিং ফ্লোরে পৌঁছনোর জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে ৷ আর সেই কথা মতো গত ২০১২ সালের ১২ ডিসেম্বর যোগেশ্বরী স্টেশনের কাছে বাসের জন্য অপেক্ষা করছিলেন ৩১ বছর বয়সী ওই মহিলা শিল্পী ৷ তবে, বাস আসেনি ৷ তার আগেই তাঁর সামনে বাইক নিয়ে হাজির হন ৩৩ বছরের মুকেশ ৷ এবং তখন তিনি ওই অভিনেত্রীকে প্রস্তাব দেন তাঁর সঙ্গে বাইকে চেপে শ্যুটিং স্পটে যাওয়ার ৷ রাজি হয়ে যান তিনি ৷
advertisement
পুলিশের কাছে ওই মহিলা জানিয়েছেন, যে সময় তাঁরা শ্যুটিং স্পটে গিয়ে পৌঁছেছিলেন, ওখানে ঝাঁড়ুদার ছাড়া আর কেউই ছিল না ৷ এবং সেখানকার একটি ঘরেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনা নিয়ে তিনি যাতে মুখ না খোলেন, সেই কারণে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ ৷ তিনি যদি মুখ খোলেন তবে, তাঁর মেয়েকে খুন করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় ৷ তবে পরবর্তীকালে পুলিশের সামনে মুখ খোলেন তিনি ৷ গতকাল অতিরিক্ত সেশন বিচারক কে এস হোড় অভিযুক্ত মুকেশ মিশ্রকে সাত বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছেন ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জনপ্রিয় ধারাবাহিকের মহিলা শিল্পীকে ধর্ষণের অভিযোগ, প্রযোজকের ৭ বছরের জেল
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
  • প্রতিবার তৃণমূলের প্রার্থী তালিকায় বিনোদন জগতের মানুষের উজ্জ্বল উপস্থিতি থাকে

  • তবে এবার সেভাবে নতুন কোনও 'টলিউড ফেস' উঠে এল না

  • বিনোদন জগতের যাঁরা যাঁরা টিকিট পেলেন তাঁরা কে কে, জানুন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement