TMC Candidate List: নন্দীগ্রাম-সহ গোটা পূর্ব মেদিনীপুরই ছিনিয়ে আনতে চায় তৃণমূল! ১৬ আসনের ১২টিতেই প্রার্থী বদল! একের পর এক চমক
- Published by:Ankita Tripathi
Last Updated:
TMC Candidate List: আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল৷ এবারের নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ১৬ টি আসনের মাত্র চারটি কেন্দ্রে পুরনো মুখকে রেখে বাকি ১২ টি বিধানসভা কেন্দ্রেই একুশের প্রার্থীদের সরিয়ে অন্যদের প্রার্থী করেছে তৃণমূল।
কলকাতা: মঙ্গলবার আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল৷ এদিন কালীঘাটে নিজের বাসভবন থেকে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করলেন দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবারের নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ১৬ টি আসনের মাত্র চারটি কেন্দ্রে পুরনো মুখকে রেখে বাকি ১২ টি বিধানসভা কেন্দ্রেই একুশের প্রার্থীদের সরিয়ে অন্যদের প্রার্থী করেছে তৃণমূল।
পূর্ব মেদিনীপুরের নন্দকুমার, মহিষাদল, রামনগর এবং এগরা কেন্দ্র, এই চার কেন্দ্রেই কেবল প্রার্থী বদল হয় নি৷ এই চার কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে একুশের ভোটে যারা প্রার্থী ছিলেন তাদেরকেই। নন্দীগ্রামের জেলায় বড় বদল আনল তৃণমূল৷ চণ্ডীপুর থেকে একুশের ভোটে প্রার্থী হয়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী৷ এবার তাঁকে সরিয়ে চণ্ডীপুর থেকে উত্তম বারিককে প্রার্থী করল তৃণমূল৷ সোহমকে নদিয়ার করিমপুর থেকে প্রার্থী করা হয়েছে৷
advertisement
আরও পড়ুন: ‘২০২৬ এ ২২৬ এর বেশি আসন পেয়ে জিতব’! প্রার্থী তালিকা ঘোষণার আগেই জানিয়ে দিলেন মমতা, কমিশনকেও তোপ
advertisement
পাঁশকুড়া পশ্চিম সিরাজ খাঁন। (ছিলেন-ফিরোজা বিবি)
পাঁশকুড়া পূর্ব–অসীম মাঝি। (ছিলেন-বিপ্লব রায় চৌধুরী
ময়না–চন্দন মণ্ডল।
নন্দকুমার– সুকুমার দে।
মহিষাদল–তিলক চক্রবর্তী।
হলদিয়া–তাপসী মণ্ডল
নন্দীগ্রাম–পবিত্র কর
কাঁথি উত্তর–দেবাশীষ ভূঁইয়া
advertisement
কাঁথি দক্ষিণ–তরুণ জানা
কাঁথি দক্ষিণ—তরুণ জানা
চণ্ডিপুর–উত্তম বারিক। (ছিলেন-সোহম চক্রবর্তী)
ভগবানপুর– মানব পড়ুয়া
পটাশপুর–পীযূষ পন্ডা
এগরা—তরুণ মাইতি
রামনগর–অখিল গিরি
খেজুরি– রবীন মণ্ডল
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের হাইভোল্টেজ লড়াই হতে চলেছে নন্দীগ্রামে৷ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হলেন পবিত্র কর৷ নন্দীগ্রামের ভূমিপুত্র এবং একদা শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র মঙ্গলবার সকালেই যোগ দেন তৃণমূলে৷
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দার্জিলিংয়ের তিনটি আসনে তৃণমূল লড়ছে না৷ ওই তিনটি আসনে লড়বে অনীত থাপার দল৷ তাদের সঙ্গে জোট করেছে তৃণমূল৷ ওই তিনটি আসন বাদ দিয়ে ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে শাসক দল৷
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে বিধায়করা টিকিট পাননি, তাঁদের অন্য ভাবে কাজে লাগাবে দল৷ ভবানীপুরে প্রার্থী হচ্ছেন মমতা৷ বেলেঘাটা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন কুণাল ঘোষ৷ পুরনো কেন্দ্র থেকেই টিকিট পাচ্ছেন মন্ত্রী জাভেদ আলি খান, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, বেচারাম মান্না, ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো মন্ত্রীরা৷
advertisement
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Mar 17, 2026 5:21 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
TMC Candidate List: নন্দীগ্রাম-সহ গোটা পূর্ব মেদিনীপুরই ছিনিয়ে আনতে চায় তৃণমূল! ১৬ আসনের ১২টিতেই প্রার্থী বদল! একের পর এক চমক









