advertisement

Malda News: দু-চাকা থেকে চার চাকা, এক নিমেষেই সারিয়ে ফেলেন, স্বামীর সঙ্গে পাল্লা দিয়ে যা করছেন মালদহের শম্পা...

Last Updated:

Malda News: আধুনিক টিউবলেস টায়ার থেকে শুরু করে ছোট-বড় গাড়ির টিউব টায়ারের পাংচার সারানো সব কাজেই এখন দক্ষ শম্পা হালদার। বাড়িতে বসে না থেকে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে এক সাহসী পথ বেছে নিয়েছেন তিনি।

+
মালদহ

মালদহ শহরের হ্যান্টাকালি এলাকায় পাংচার সারাই দোকান 

মালদহ, জিএম মোমিন: সাইকেল থেকে বড় গাড়ি যে যানই দোকানের সামনে এসে দাঁড়াক, মুহূর্তেই কাজে নেমে পড়েন তিনি। কখনও একাই, আবার কখনও স্বামীর সঙ্গে মিলে খুলে ফেলেন চাকা, সারিয়ে দেন টায়ারের লিক। আধুনিক টিউবলেস টায়ার থেকে শুরু করে ছোট-বড় গাড়ির টিউব টায়ারের পাংচার সারানো সব কাজেই এখন দক্ষ শম্পা হালদার। বাড়িতে বসে না থেকে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে এক সাহসী পথ বেছে নিয়েছেন তিনি।
মালদহ শহরের মালঞ্চপল্লী এলাকার বাসিন্দা শম্পা হালদার প্রায় দশ বছর ধরে স্বামী পুলিন হালদারের সঙ্গে পাংচার সারাইয়ের কাজ করছেন। শহরের হ্যান্টা কালি এলাকায় তাদের একটি ছোট দোকান রয়েছে। প্রতিদিন বাড়ির কাজ সামলে সকালেই দোকানে এসে বসেন তিনি। কখনও একাই সামলান দোকান, আবার কখনও স্বামীর সঙ্গে মিলেই কাজ করেন। শম্পা হালদার জানান, আগে তিনি বাজারে মুরগি বিক্রি করতেন। কিন্তু পরে সেই জায়গায় দোকানঘর না থাকায় ওই কাজ ছেড়ে দিতে হয়।
advertisement
আরও পড়ুন-ধেয়ে আসছে…! দক্ষিণের ৭ জেলায় কালবৈশাখী সতর্কতা সঙ্গে শিলাবৃষ্টি! প্রবল ঝড়-জলে কাঁপবে কোন কোন জেলা, এল মেগা আপডেট
এরপর স্বামীর সঙ্গে পাংচার সারাইয়ের কাজে যুক্ত হন। তিনি বলেন, ‘বাড়ির কাজ সেরে সকালে দোকানে এসে বসি। কখনও একা থাকতে হয়, আবার কখনও স্বামীর সঙ্গে মিলে কাজ করি। চাকায় হাওয়া দেওয়া থেকে শুরু করে টায়ার রিপেয়ার সব ধরনের কাজ করি। অনেক সময় বড় গাড়ির চাকা খুলতেও হয়। স্বামীর সাহায্যে ধীরে ধীরে সব কাজ শিখে নিয়েছি।’
advertisement
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ…! মঘা নক্ষত্রে কেতুর রাজকীয় এন্ট্রি, ‘গোল্ডেন টাইম’ শুরু ৫ রাশির, আগামী ৮ মাস বিপুল টাকার ফোয়ারা
শম্পার স্বামী পুলিন হালদার জানান, অনেক সময় কাজের জন্য দোকানে থাকতে পারেন না তিনি। সেই কারণেই প্রথম দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে আসতেন। এখন শম্পা নিজেই অনেকটা কাজ সামলে নিতে পারেন। তিনি বলেন, ‘এখন ও নিজেই গাড়ির চাকা খুলে পাংচার সারাই করতে পারে। এতে কাজ অনেকটাই সহজ হয়েছে। আশেপাশে কোথাও গাড়ির টায়ার খারাপ হলে আমরা জরুরি পরিষেবাও দিয়ে থাকি।’
advertisement
দোকানে প্লাগ, নিডল টুল, রিমার টুল-সহ বিভিন্ন যান্ত্রিক সরঞ্জাম ব্যবহার করে দক্ষতার সঙ্গে কাজ করেন শম্পা হালদার। পুরুষ-প্রধান এই পেশায় নিজের জায়গা তৈরি করে মালদহ শহরে নারী শক্তির এক অনন্য উদাহরণ হয়ে উঠেছেন তিনি। তাঁর এই উদ্যোগ ও পরিশ্রমে মুগ্ধ এলাকার মানুষও।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
Malda News: দু-চাকা থেকে চার চাকা, এক নিমেষেই সারিয়ে ফেলেন, স্বামীর সঙ্গে পাল্লা দিয়ে যা করছেন মালদহের শম্পা...
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
  • প্রতিবার তৃণমূলের প্রার্থী তালিকায় বিনোদন জগতের মানুষের উজ্জ্বল উপস্থিতি থাকে

  • তবে এবার সেভাবে নতুন কোনও 'টলিউড ফেস' উঠে এল না

  • বিনোদন জগতের যাঁরা যাঁরা টিকিট পেলেন তাঁরা কে কে, জানুন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement