' সারাক্ষণ মন পড়ে থাকত পরীর দিকে...' ছেলের মুখ দেখে আবেগে ভাসলেন শরীফুল রাজ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মা হয়েছেন বাংলাদেশের সবচেয়ে চর্চিত নায়িকা পরীমণি। নির্ধারিত সময়ের ১৭ দিন আগেই সুখবর দিলেন নায়িকার স্বামী শরিফুল রাজ, জানালেন, প্রতীক্ষার অবসান
#ঢাকা: মা হয়েছেন বাংলাদেশের সবচেয়ে চর্চিত নায়িকা পরীমণি। নির্ধারিত সময়ের ১৭ দিন আগেই সুখবর দিলেন নায়িকার স্বামী শরিফুল রাজ, জানালেন, প্রতীক্ষার অবসান। বুধবার সন্ধেয় ঢাকার একটি হাসপাতালে ছেলে হয়েছে পরীমণির। মা এবং সন্তান দু’জনেই ভাল আছেন। নতুন ‘মা’কেও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা-স্বামী।
হাসপাতালে পরীর পাশেই আছেন তাঁর স্বামী অভিনেতা শরীফুল রাজ। উচ্ছ্বসিত কণ্ঠে রাজ বলেন, ‘আমি এখন হাসপাতালে। পরী ও বাচ্চাকে এখন অপারেশন থিয়েটার থেকে সরিয়ে পাশেই একটি বিশেষ কেবিনে রাখা হয়েছে। আমি বাইরে বসে আছি। ডাক্তার বলেছেন, সন্তান ও মা দুজনই সুস্থ আছেন। আমাদের সন্তান সুস্থভাবে পৃথিবীতে এসেছে, এটাই বড় ব্যাপার। আমার ভাললাগা শব্দে ব্যখ্যা করতে পারব না...''
advertisement

advertisement
রাজের জীবনে এখন শুধুওই সুখবর! সন্তানের আগমন, পরপর মুক্তি পাওয়া দুটি ্যবিই সুপাডুপার হিট। রাজ বলেন, ‘ আমার দুটি সিনেমা মুক্তি পেয়ছে। পরীমণিকে সময় দেওয়ার পাশাপাশি সিনেমার প্রচার করেছি। কিন্তু আমার সারাক্ষণ মন পড়ে থাকত পরীমনির দিকে। কখন কী হয়। কারণ, চিকিৎসক সন্তান জন্মের সময় দিয়েছিলেন ২৮ আগস্ট। আমরা জানতাম, তারিখ ঠিক না–ও থাকতে পারে। সময়ের আগে বা পরেও ডেলিভারি হতে পারে। তেমনই হল। নির্ধারিত সময়ের আগেই আমাদের সন্তান জন্ম নিল। সন্তান ও মায়ের জন্য আপনারা প্রার্থনা করবেন।’
advertisement

‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে রাজের সঙ্গে প্রথম দেখা হয় পরীমণির। সেই দেখার মাত্র সাত দিনের মাথায় গোপনে বিয়ে করেন তাঁরা। তারিখটা ছিল ২০২১ সালের ১৭ অক্টোবর। শরীফুল রাজ ও পরীমণির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। চলতি বছরের ১০ জানুয়ারি জানা যায়, পরীমণি মা হতে চলেছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Aug 11, 2022 8:14 PM IST










