advertisement

Sidharth Shukla: ‘‘সিদ্ধার্থ ও শেহনাজের বন্ধন স্বামী স্ত্রীর দাম্পত্য থেকে কোনও অংশে কম ছিল না’’

Last Updated:

বিগ বস’-এর বাড়িতে সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla) এবং শেহনাজ গিলের (Shehnaz Gill) সহ-প্রতিযোগী ছিলেন পবিত্রা পুনিয়া ৷

মুম্বই : ‘বিগ বস’-এর বাড়িতে সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla) এবং শেহনাজ গিলের (Shehnaz Gill) সহ-প্রতিযোগী ছিলেন পবিত্রা পুনিয়া ৷ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন সিদ্ধার্থ ও শেহনাজের সম্পর্ক কতটা গভীর ছিল, সে বিষয়ে ৷ পবিত্রার কথায়, সিদ্ধার্থ ও শেহনাজ বা সিডনাজের সম্পর্কের বন্ধন একজন স্বামী-স্ত্রীর থেকে কোনও অংশে কম ছিল না ৷
গত সপ্তাহে মুম্বইয়ে মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত হন সিদ্ধার্থ ৷ ‘বিগ বস’-এর ত্রয়োদশ মরসুমে তিনি ছিলেন বিজয়ী ৷ শেহনাজ হয়েছিলেন দ্বিতীয় ৷ তাঁরা দু’জনে খুব ঘনিষ্ঠ হলেও শো চলাকালীন কোনও দিন সম্পর্ক নিয়ে মুখ খোলেননি ৷ ‘লভ ইউ জিন্দগী’ শো-এ সিদ্ধার্থর সহঅভিনেত্রী পবিত্রা মনে করেন, ‘‘সোনি-মাহিওয়াল, রোমিয়ো-জুলিয়েটের পর মানুষ মনে রাখবেন সিদ্ধার্থ-শেহনাজকে৷’’
advertisement
তাঁর কথায়, ‘‘এখন যখন শেহনাজকে দেখি, শঙ্কায় কেঁপে উঠি৷ সিডনাজের মতো বন্ধনের অংশীদার হওয়ার জন্য সকলে স্বপ্ন দেখেন ৷ আমি বলব না যে ওঁদের সম্পর্ক ছিল বন্ধুত্ব বা নিছক প্রেমিক-প্রেমিকার ৷ আমি তো বলব ওঁদের সম্পর্ক ও বন্ধন কোনও স্বামী স্ত্রীর থেকে কোনও অংশে কম ছিল না ৷ অনুরাগীরা ওঁদের নিয়ে পাগল ছিলেন ৷ সিদ্ধার্থ ও শেহনাজের জুটিকে আমিও খুব ভালবাসতাম ৷’’ পবিত্রার আশা, এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট মানসিক শক্তি পাবেন শেহনাজ ৷
advertisement
advertisement
শেহনাজ বহু বার স্বীকার করেছিলেন তিনি সিদ্ধার্থকে ভালবাসেন ৷ ওশিয়াড়ায় তিনি উপস্থিত ছিলেন সিদ্ধার্থর শেষকৃত্যে ৷
অভিনেতার প্রয়াণের কিছু দিন পর তাঁর পরিবার আবেদন করেন এই শোকের মুহূর্তে তাঁদের ব্যক্তিগত পরিসর নিরবচ্ছিন্ন রাখার জন্য ৷ তাঁদের বিবৃতি ছিল, ‘‘সিদ্ধার্থকে যাঁরা ভালবেসেছেন, যাঁরা ওঁর যাত্রাপথের শরিক ছিলেন, তাঁদের আন্তরিক কৃতজ্ঞতা ৷ নিশ্চয়ই এই সম্পর্ক ফুরিয়ে যাচ্ছে না ৷ কারণ আমাদের সকলের হৃদয়ে উনি থাকবেন সব সময়ের জন্য ৷ সিদ্ধার্থর কাছে ওঁর ব্যক্তিগত পরিসর খুব গুরুত্বপূর্ণ ছিল ৷ মু্ম্বই পুলিশকেও বিশেষ ধন্যবাদ ৷ প্রতিদিন, প্রতি মুহূর্তে তাঁরা ঢাল হয়ে আমাদের রক্ষা করেছেন ৷ আপনাদের ভাবনা ও প্রার্থনায় সিদ্ধার্থকে স্মরণ করুন ৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sidharth Shukla: ‘‘সিদ্ধার্থ ও শেহনাজের বন্ধন স্বামী স্ত্রীর দাম্পত্য থেকে কোনও অংশে কম ছিল না’’
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement