advertisement

Pathaan Box Office Collection: হাজার কোটির দিকে ছুটছে 'পাঠান'! শাহরুখের কামব্যাক ছবির আয় এখনও পর্যন্ত কত

Last Updated:

Pathaan Box Office Collection: আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে কার্তিক আরিয়ানের 'শেহজাদা' এবং মার্ভেলের অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টাম্যানিয়া। দুই বড় বাজেটের ছবির সঙ্গে প্রতিযোগিতার মুখে 'পাঠান'।

'পাঠান'-এর ভাঁড়ারে কত এল
'পাঠান'-এর ভাঁড়ারে কত এল
মুম্বই: বক্স অফিসে দুর্বার গতিতে ছুটছে 'পাঠান'। দু'সপ্তাহ পরেও রমরমিয়ে ব্যবসা করছে এই ছবিটি। এখনও পর্যন্ত বিশ্বজুড়ে ৯০০ কোটির ব্যবসা করেছে সিদ্ধার্থ আনন্দ অ্যাকশন থ্রিলারটি। শনিবার, ১৮তম দিনে ছবির হিন্দি সংস্করণটি আনুমানিক সাড়ে ন'কোটি থেকে সাড়ে দশ কোটি টাকা আয় করেছে।
বলিউডের একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতে এখনও পর্যন্ত গ্রস কালেকশন ৫৬৮ কোটি টাকা। দেশের বাইরেও 'পাঠান'-এর দৌড় এখনও থামেনি। শনিবারের পর বিশ্বজুড়ে এই ছবিটি আয় প্রায় ৯৩০ কোটি টাকা। মনে করা হচ্ছে, রবিবারের পর সেই অঙ্ক গিয়ে ৯৫০ কোটিতে দাঁড়াবে। অর্থাৎ এ বার হাজার কোটির ক্লাবের দিকে ধেয়ে যাচ্ছে শাহরুখ খানের ছবিটি।
advertisement
advertisement
আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে কার্তিক আরিয়ানের 'শেহজাদা' এবং মার্ভেলের অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টাম্যানিয়া। দুই বড় বাজেটের ছবির সঙ্গে প্রতিযোগিতার মুখে 'পাঠান'। সেই ছাপ ছবিটির ব্যবসাতেও পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
গত বছরে আমির খান-অক্ষয় কুমারদের মতো প্রথম সারির তারকাদের ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এমন অবস্থায় শাহরুখের 'পাঠান' নতুন আশার আলো দেখিয়েছে। লাগাতার ব্যর্থতার পর শাহরুখও আরও একবার মনে করিয়ে দিলেন, বলিউডের 'বাদশা' এখনও তিনিই।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pathaan Box Office Collection: হাজার কোটির দিকে ছুটছে 'পাঠান'! শাহরুখের কামব্যাক ছবির আয় এখনও পর্যন্ত কত
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement