advertisement

Gauhar Khan Baby Shower: জমজমাট বেবি শাওয়ার! কেক কাটা থেকে ডান্স ফ্লোর মাতালেন গওহর, রইল ভিডিও

Last Updated:

Gauhar Khan Baby Shower: গত রবিবার অর্থাৎ৩০ এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেল গওহর খানের সাধের অনুষ্ঠান৷ সাধের অনুষ্ঠানের দিন প্রিন্টেড গাউনে সেজেছিলেন গওহর৷ স্বামী জায়েদের সঙ্গে কেক কেটে, ডান্স করে বেবি শাওয়ার সেলিব্রেশন করেছেন বলি নায়িকা৷

জমজমাট বেবি শাওয়ার! কেক কাটা থেকে ডান্স ফ্লোর মাতালেন গওহর, রইল ভিডিও
জমজমাট বেবি শাওয়ার! কেক কাটা থেকে ডান্স ফ্লোর মাতালেন গওহর, রইল ভিডিও
মুম্বই: বলিউডে মা হওয়ার হিড়িক লেগেই থাকে৷ চলতি বছরেই মা হতে চলেছেন গওহর খান৷ আলিয়া ভাট ও বিপাশা বসু, প্রিয়ঙ্কা চোপড়া পর সুখবর শুনিয়েছিলেন গওহর খান৷ সোশ্যাল মিডিয়ায় স্বামী জায়েদের সঙ্গে ভিডিও শেয়ার করে সুখবর দিয়েছিলেন নায়িকা৷ গওহর খানের মা হওয়ার খবরে শুভেচ্ছায় ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতা৷ নেটিজেন থেকে বন্ধুরা, সহকর্মীরা সকলেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন নায়িকাকে৷
গত রবিবার অর্থাৎ৩০ এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেল গওহর খানের সাধের অনুষ্ঠান৷ সাধের অনুষ্ঠানের দিন প্রিন্টেড গাউনে সেজেছিলেন গওহর৷ স্বামী জায়েদের সঙ্গে কেক কেটে, ডান্স করে বেবি শাওয়ার সেলিব্রেশন করেছেন বলি নায়িকা৷ গোল্ডেন বেলুন ও ফুল দিয়ে পুরো জায়গাটি সাজানো হয়েছিল৷ জমজমাট সাধের অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন পাপারাৎজিরা৷ তাদের ক্যামেরাতেই লেন্সবন্দি হয়েছিলেন হবু মা ও বাবা৷ মুহূর্তের মধ্যে ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ সকলেই হবু মা গওহরকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন৷
advertisement
advertisement
advertisement
২০২০ সালে জায়েদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন গওহর খান৷ প্রায় সাত মাস প্রেম করার পর ঘর বাঁধেন নায়িকা৷ বছর শেষেই খুশির খবর দেন অভিনেত্রী৷ ৩৯ বছর বয়সে মা হতে চলেছেন নায়িকা৷ অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন মডেলও বটে৷ মডেলিং দিয়েই কেরিয়ার শুরু করেন গওহর খান৷ ২০১৩ সালে বিগ বস ৭-এর বিজয়ী হয়েছিলেন গওহর খান৷ আপাতত প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন গওহর ও জায়েদ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Gauhar Khan Baby Shower: জমজমাট বেবি শাওয়ার! কেক কাটা থেকে ডান্স ফ্লোর মাতালেন গওহর, রইল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে ! দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে ! দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে !

  • দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া?

  • রবিবার থেকে মঙ্গলবার ফের রাজ্যে বৃষ্টির স্পেল শুরু হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement