advertisement

Death News: দুঃসংবাদ! প্রয়াত পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় শিল্পী, গভীর শোকপ্রকাশ রাষ্ট্রপতির

Last Updated:

Death News: প্রয়াত হলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় শিল্পী মাগুনি চরণ কুয়ানা৷ পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পী মাগুনি চরণের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷

 প্রয়াত পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় শিল্পী
প্রয়াত পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় শিল্পী
ফের দুঃসংবাদ৷ প্রয়াত হলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় শিল্পী মাগুনি চরণ কুয়ানা৷ মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৮৭ বছর৷ তাঁর আকস্মিক মৃত্যুতে চলচ্চিত্র জগতে এবং রাজনৈতিক জগতে শোকের ছায়া নেমে এসেছে৷
পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পী মাগুনি চরণের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ কুয়ানারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি একটি পোস্টও করেছেন৷ পোস্টে লিখেছেন-ওড়িশার কেওনঝাড়ের বাসিন্দা বিখ্যাত পুতুল শিল্পী মাগুনি চরণ কুয়ারের মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে শোকাহত৷ গত বছর তিনি পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন৷ ঐতিহ্যবাহী পুতুল নাঁচকে তিনি বাঁচিয়ে রেখেছেন৷ তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল৷
advertisement
advertisement
২০২৩ সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেছিলেন৷ কে এই মাগুনি চরণ? অনেকেই জানেন না তাঁর আসল পরিচয়৷ তিনি হলেন একজন বিখ্যাত পুতুল শিল্পী৷ মাত্র ১৫ বছর বয়স থেকে তিনি পুতুল নাচ শেখা শুরু করেন৷ তিনি বিভিন্ন জায়গায় গিয়ে এই পুতুল নাচ দেখাতেন৷ এছাড়াও মাগুনি ভাস্কর ও সংলাপ লেখক হিসেবেও তিনি পরিচিত৷
advertisement
উল্লেখ্য, ২০২৩ সালে, পুতুল শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য শিল্পের ক্ষেত্রে তাঁর আজীবন অবদানের জন্য দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারগুলির মধ্যে একটি পদ্মশ্রী পুরস্কার পান৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Death News: দুঃসংবাদ! প্রয়াত পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় শিল্পী, গভীর শোকপ্রকাশ রাষ্ট্রপতির
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement