advertisement

Ruchismita Guru Death: ফের নায়িকার রহস্যমৃত্যু! আলু পরোটা নিয়ে প্রবল বিবাদ, উদ্ধার ঝুলন্ত দেহ

Last Updated:

Ruchismita Guru Death: ঝুলন্ত অবস্থায় দেহ মিলল তাঁর আত্মীয়ের বাড়ি থেকে। রবিবার বোলানগির জেলায় ঘটেছে এই ঘটনা। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মেলে রুচিস্মিতার দেহ।

রুচিস্মিতা গুরু
রুচিস্মিতা গুরু
ভুবনেশ্বর: ভোজপুরী নায়িকা আকাঙ্ক্ষা দুবের পর প্রয়াত ওড়িয়া নায়িকা রুচিস্মিতা গুরু। ঝুলন্ত অবস্থায় দেহ মিলল তাঁর আত্মীয়ের বাড়ি থেকে। রবিবার বোলানগির জেলায় ঘটেছে এই ঘটনা। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মেলে রুচিস্মিতার দেহ। ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। চলছে তদন্ত। ঘনাচ্ছে রহস্য। তবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন নায়িকা।
সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে রুচিস্মিতার মা জানান, ঘটনার আগে নৈশভোজের সময়ে মা-মেয়ের বিবাদ বেঁধেছিল। আলু পরোটা বানানো নিয়ে মায়ের সঙ্গে তুলকালাম। মায়ের দাবি, রুচিস্মিতা তাঁর মাকে রাত ৮টা নাগাদ আলু পরোটা বানাতে বলেছিলেন। কিন্তু মা বলেছিলেন, রাত ১০টা নাগাদ বানাবেন।
advertisement
advertisement
তার পরেই এই কি এই ঘটনা? রুচিস্মিতার মা দাবি করেন, এর আগেও একাধিকবার আত্মহত্যা করার চেষ্টা করেছেন তাঁর মেয়ে। রহস্যজনক এই মৃত্যুর তদন্তে নেমেছে ওড়িশার পুলিশ।
রুচিস্মিতা একাধিক গানের ভিডিওয়ে অভিনয় করেছিলেন। তা ছাড়া বিভিন্ন মঞ্চে শো করতে দেখা যেত তাঁকে। অন্যদিকে মাত্র ২৫ বছরেই পথচলা শেষ আকাঙ্ক্ষার। সিনেমার শ্যুটিংয়ে গিয়ে আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পুলিশের। সেই ঘটনার তদন্ত এখনও চলছে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ruchismita Guru Death: ফের নায়িকার রহস্যমৃত্যু! আলু পরোটা নিয়ে প্রবল বিবাদ, উদ্ধার ঝুলন্ত দেহ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement