advertisement

Akanksha Dubey death: মৃত্যুর খানিক আগে হোটেল থেকে লাইভে আকাঙ্ক্ষা! ভিডিও দেখে চমকে উঠেছে নেটপাড়া

Last Updated:

Akanksha Dubey death: সারনাথ পুলিশ ইতিমধ্যে দেহ ময়না তদন্তে পাটিয়েছে। তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিনেমার সঙ্গে যুক্ত কলাকুশলীদের। অভিনেত্রীর পরিবারকেও খবর দেওয়া হয়েছে।

আকাঙ্ক্ষা দুবে
আকাঙ্ক্ষা দুবে
বেনারস: ছবির শ্যুটিং করতে গিয়ে বেনারসের সারনাথের এক হোটেলে মিলল নায়িকার ঝুলন্ত দেহ। ভোজপুরী অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে তোলপাড় গোটা দেশ। পুলিশের অনুমান, আকাঙ্ক্ষা দুবে আত্মঘাতী হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে৷ ভোজপুরী চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন আকাঙ্ক্ষা।
তাঁর সোশ্যাল মিডিয়া ঘেঁটে কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে ইতিমধ্যে। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ২৫ বছরের অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লাইভ করেছিলেন। যেখানে তিনি কান্নায় ভেঙে পড়েন। এক নেটিজেনের শেয়ার করা সেই ভিডিওতে দেখা গিয়েছে, মুখে হাত চাপা দিয়ে কাঁদছেন আকাঙ্ক্ষা। কেন তিনি কাঁদছিলেন, সে কথা স্পষ্ট নয়।
advertisement
advertisement
সারনাথের হোটেলে গোটা সিনেমার ইউনিটের সঙ্গেই তিনি ছিলেন। সকাল থেকে ঘরের দরজা খুলছেন না দেখে হোটেলের কর্মীরা সিনেমার কলাকুশলীকে খবর দেন। দরজা ভেঙে দেখা যায়, আকাঙ্ক্ষা গলায় দড়ি দিয়েছেন।
advertisement
সারনাথ পুলিশ ইতিমধ্যে দেহ ময়না তদন্তে পাটিয়েছে। তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিনেমার সঙ্গে যুক্ত কলাকুশলীদের। অভিনেত্রীর পরিবারকেও খবর দেওয়া হয়েছে।
আকাঙ্ক্ষার জনপ্রিয় ছবিগুলির মধ্যে অন্যতম ‘বীরও কে বীর’, ‘কসম প্যায়দা করনে ওয়ালে কী ২’, ‘মুঝসে শাদি কারোগি’ ইত্যাদি। তাঁর প্রথম হাতেখড়ি ‘মেরু জং মেরা ফয়সলা’ ছবি দিয়ে৷ তিন বছর বয়সে আকাঙ্ক্ষা বাবা মায়ের সঙ্গে মুম্বইয়ে পাড়ি দিয়েছিলেন৷ বাবা-মায়ের স্বপ্ন ছিল মেয়ে আইপিএস হবেন, কিন্তু তাঁর আকর্ষণ ছিল নৃত্য ও অভিনয়ের দিকেই৷ মাত্র ২৫ বছর বয়সেই থেমে গেল জীবনের পথচলা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Akanksha Dubey death: মৃত্যুর খানিক আগে হোটেল থেকে লাইভে আকাঙ্ক্ষা! ভিডিও দেখে চমকে উঠেছে নেটপাড়া
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement